Home » Srijan Bhattacherjee: রাতের অন্ধকারে ছেঁড়া হল সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার-ব্যানার, নিশানায় তৃণমূল

Srijan Bhattacherjee: রাতের অন্ধকারে ছেঁড়া হল সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার-ব্যানার, নিশানায় তৃণমূল

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ ভোটের আগেই রাতের অন্ধকারে ছেঁড়া হল যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার। ঘটনাটি ঘটেছে নাকতলা বৈষ্ণবঘাটে। আর গোটা বিষয়টি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। মুখে কাপড় বেধে বাইকে থেকে দু থেকে তিনজন নামছেন। আর তারপর একের পর এক পোস্টার ছিঁড়ে দিচ্ছেন তারা।যদিও ভাইরাল হওয়া সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। সিপিএম-এর দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।

আরও পড়ুন   মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের

গোটা বিষয়টি নিয়ে তাঁরা যেমন থানায় অভিযোগ করেছেন পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগে জানানো হবে বলেও জানিয়েছেন এলাকার সিপিএম নেতৃত্ব। ইতিমধ্যেই পাঁচদফায় লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। এখনও বাকি ২ দফায় ভোট বাকি। স্বাভাবিকভাবেই জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন বাম প্রার্থীরা। আগামী ১ তারিখ শেষ দফার নির্বানে ভোটগ্রহণ রয়েছে দমদম ও যাদবপুর কেন্দ্রে। তার আগেই যাদবপুরের সিপিএম বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছেঁড়া ঘিরে ছড়াল রাজনৈতিক তরজা।

আরও পড়ুন    Lok Sabha Election 2024: প্রাক্তন ফুটবলার নাকি প্রাক্তন মেয়র? হাওড়া লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন? তরুণ বামপ্রার্থী কী আদৌ কোনও প্রভাব ফেলতে পারলেন?

এদিকে, ভোটের প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মঙ্গলবার গড়িয়ার পঞ্চসায়রে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। প্রচারগাড়ি থেকে দলীয় পতাকা ছিঁড়ে নেওয়ারও অভিযোগ করা হয়। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। সিপিএমের দাবি, লোকসভায় ‘হেরে যাওয়ার ভয়ে’ বাম প্রার্থীকে বাধা দিতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

#SrijanBhattacherjee

About Post Author