সময় কলকাতা ডেস্ক, ২৩ মেঃ ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। TMC-BJP তুমুল সংঘর্ষে প্রাণ গেল এক মহিলা বিজেপি কর্মীর। মৃত মহিলার নাম রতিবালা আড়ি। জখম আরও অন্তত ৮ জন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতাকর্মীরা। ডাক দেওয়া হয়েছে বনধের।
জানা গিয়েছে, ২৫ তারিখ নন্দীগ্রামে ষষ্ঠ দফার ভোট রয়েছে। ভোট প্রচারের শেষলগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বুধবার গভীর রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। কারণ, এলাকায় দুই দলের ফ্ল্যাগ,ফেস্টুন,ব্যানার সহ বুথ অফিস রয়েছে। যাতে এক পক্ষ অপর পক্ষের কোনও ক্ষতি না করতে পারে সেই কারণে চলছিল পাহাড়ার কাজ। সেই সময়ই সশস্ত্র বাইক বাহিনী বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দুই পক্ষ বাঁশ লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনাস্থলেই এক মহিলা বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, এই ঘটনার খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতাকর্মীরা। ইতিমধ্যেই বিজেপির তরফে ডাক দেওয়া হয়েছে বনধের।
#Latestbengalinews
#Trendingnews
#উত্তপ্তনন্দীগ্রাম


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?