Home » কাব্য মারানকে কাঁদিয়ে আইপিএল জয় কলকাতার

কাব্য মারানকে কাঁদিয়ে আইপিএল জয় কলকাতার

সময় কলকাতা ডেস্ক, ২৬ মে : কলকাতা নাইট রাইডার্সের মাত্র ১০ ওভার ৩ বল লাগল ফাইনাল যুদ্ধ জিততে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে  জয় এল ৮ উইকেটে। হায়দ্রাবাদের  তরুণী মালকিন কাব্য মারানের হৃদয় ভাঙল শাহরুখের কলকাতা।

পঞ্চম বলে, স্বপ্নের ডেলিভারিতে মিচেল স্টার্ক অভিষেক শর্মাকে বোল্ড করার পরে দ্বিতীয় ওভারে স্লোয়ার সুইং বলে বৈভব অরোরা  ট্রাভিস হেডকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়ায় আর সোজা হয়ে দাঁড়াতে পারে নি কাব্য মারানের সানরাইজার্স হায়দ্রাবাদ।  জয়ের স্বপ্ন এবং এযাবৎ হায়দ্রাবাদের স্বপ্নের কাব্য টুকরো টুকরো করে চেন্নাইয়ে হাওয়ায় উড়িয়ে দিল শাহরুখের  কেকেআর। হায়দ্রাবাদের ১১৩ রানের উত্তরে  ২ উইকেটে খুইয়ে জয়ের রানে পৌঁছে যায় কলকাতা। ভেঙ্কটেশ আয়ার করেন সর্বোচ্চ অপরাজিত ৫২ রান। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও অধিনায়ক প্যাট কামিন্স ছাড়া স্টার্ক – নারাইন -হর্ষিত – রাসেল দের বোলিং কেউই মোকাবিলা করতে পারেননি। কামিন্স সর্বোচ্চ ২৪ রান করেন। কেকেআর এবার নিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল।। B

About Post Author