স্পোর্টস ডেস্ক. সময় কলকাতা, ২৭ মেঃ গোলাপি কার্ডের পর এবার আরও একটি অনন্য নজির গড়ার পথে কোপা আমেরিকা। কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের জন্য ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে মহিলা রেফারিদেরকে। জানা গিয়েছে, ইতিমধ্যে আটজন মহিলা ম্যাচ অফিসিয়ালদের একটি তালিকা জমা দেওয়া হয়েছে কনমেবলের তরফে।

এবারে কোপা আমেরিকার আসর বসতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। আগামী ২০ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শেষ হবে ১৪ জুলাই। কোপা আমেরিকার জন্য এবার মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ১০১ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বা কনমেবল। যেখানে মহিলা অফিসিয়াল রয়েছেন মোট ৮ জন । এই আট জনের মধ্যে রয়েছেন ব্রাজিলের বিখ্যাত মহিলা রেফারি এডিনা আলভেস ও আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো। এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তাদের রয়েছে।
ব্রাজিলের আলভেস ইতিমধ্যে ফিফা আয়োজিত পুরুষদের টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে। ফলে পুরুষদের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ সালের ক্লাব বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করে নজির গড়েছিলেন ব্রাজিলের এই মহিলা রেফারি। অন্যদিকে, পুরুষদের ২০২৩ ক্লাব বিশ্বকাপে দুটি ম্যাচে রেফারির ভূমিকা পালন করেছিলেন আমেরিকার রেফারি। এই দুই অভিজ্ঞ রেফারিকে দেখা যাবে মেসি, ভিনিসিয়াসদের ম্যাচ পরিচালনা করতে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার