সময় কলকাতা ডেস্ক, ২৬ মেঃ পূর্ব দিল্লির এক শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু ৭ সদ্যোজাত শিশুর। চিকিৎসা চলাকালীনই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব দিল্লীর বিবেক বিহার এলাকার এক শিশু হাসপাতালে শনিবার রাত ১১টা ৩২ মিনিট নাগাদ বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। খবর পৌঁছয় দমকলে। খবর পেয়েই যুদ্ধকালীন পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬ টি ইঞ্জিন। শুরু করা হয় উদ্ধারকাজ।
হাসপাতালে একাধিক শিশু চিকিৎসাধীন ছিল বলেই জানা গিয়েছে। যার মধ্যে বেশ কয়েকজন ছিল সদ্যোজাত। দমকল কর্মী এবং স্থানীয় মানুষজন হাসপাতালের জানালা ভেঙে ১২ জন সদ্যোজাতকে উদ্ধার করেন। তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন ৭ শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও ৫ শিশু। তাদের চিকিৎসা চলছে। দমকল কর্মী এবং স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে রবিবার ভোরে।
রবিবার সকালে আরও এক সদ্যজাতর মৃত্যু হয়েছে। তবে, ঠিক কি কারণে আগুন লাগল তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে দমকল বিভাগ। হাসপাতালে আদেও আগুন নেভানোর জন্য পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন? ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশ। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দুটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল। হাসপাতাল ও তার পার্শ্ববর্তী একটি বহুতলের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে।
#ChildDeathinFire
#দিল্লিরশিশুহাসপাতালেভয়াবহঅগ্নিকাণ্ড
#Latestbengalinews
#Trendingnews


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর