স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ মেঃ আইপিএল এখন অতীত। টি-টোয়েন্টি বিশ্বকাপ পাখির চোখ রোহিত, বিরাটদের সামনে। এ বারে বিশ্বকাপের আসর বসছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। আগে আইসিসির এত বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করেনি এই দেশ।
আর ইতিমধ্যেই শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের রওনা দিল ভারতীয় ক্রিকেট দল। গোটা ভারতীয় দল গেলেও এদিন দলের সঙ্গে যেতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের পোস্টার বয় বিরাট কোহলি। জানা গিয়েছে বিরাটকে ছাড়াই দুবাইতে পাড়ি দিলেন রোহিত, দ্রাবিড়রা।

আরও পড়ুন: Copa America: কোপা আমেরিকার আরও এক অনন্য নজির, ম্যাচ পরিচালনার দায়িত্বে মহিলা রেফারি
তবে শুধু বিরাটই নন, এদিন দলের সঙ্গে দেখা যাননি স্কোয়াডে থাকা হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল এবং সঞ্জু স্যামসনকেও। জানা গিয়েছে, ভিসা সমস্যার জন্যই আটকে গিয়েছেন বিরাট কোহলি। পাশাপাশি বোর্ডের তরফে জানানো হয়েছে ভিসার কাগজপত্রের সমাধান মিটিয়ে ৩০ মে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে আমেরিকায় দলে যোগ দেবেন কোহলি।
রবিবার সকালে নিউ ইয়র্কে পৌঁছয় ভারতীয় দল। সমাজমাধ্যমে সেলফির ছবি দেন রোহিত। সেখানে দেখা গিয়েছে, বিমান থেকে নেমে বাসে করে হোটেলের দিকে যাচ্ছেন তাঁরা। রোহিতের সঙ্গে সেলফিতে দেখা গিয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও দলের ফিল্ডিং কোচ টি দিলীপকেও। ছবিতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে তিন জনকে।
ভারতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত ও জাদেজা। তারা ছাড়াও বিশ্বকাপ দলের সঙ্গে গিয়েছেন সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলরা। রিজার্ভ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেখা গিয়েছে শুভমন গিল ও খলিল আহমেদকে।
আগামী ১লা জুন বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ফলে সেই ম্যাচেও বিরাটের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। উল্লেখ্য ৫ জুন বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার পাঁচ দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার