স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ মেঃ স্ট্রাইকার ও মিডফিল্ডারের সমস্যা মিটতেই এবার ভালো মানের বিদেশি ডিফেন্ডারের খোঁজে ঝাপালো ইমামি ইস্টবেঙ্গল। আর সেই কারণেই মেসির প্রাক্তন সতীর্থ বার্সেলোনায় খেলা অ্যান্ড্রিউ ফন্টাসকে সই করানোর চেষ্টায় ইস্টবেঙ্গলের কর্তারা। জানা গিয়েছে ২০১১-১২ মরশুমে ফুটবল ক্লাব বার্সেলোনার রক্ষণভাগ সামলানোর দায়িত্বে ছিলেন এই স্প্যানিশ ফুটবলার।

২০০৭ সালে জিরোনার হয়ে পেশাদারী ফুটবলে হাতেখড়ি হয় ফন্টাসের। ২০০৮ সালে তাকে দলে নেয় বার্সেলোনা। তবে লা মাসিয়ায় যোগ দেন তিনি। ২০০৯ সালে বড়দের দলে সুযোগ পান। তখন বার্সেলোনা দলে একাধিক তারকা। রক্ষণে ছিলেন কার্লেস পুয়েল ও জেরার্ড পিকে। তাই খুব বেশি ম্য়াচ খেলার সুযোগ তিনি পাননি। ২০০৮ সাল থেকে স্পেন ও কাতালোনিয়ার হয়ে বয়সভিত্তিক প্রতিযোগিতা খেলার সুযোগ পান। ২০১৩ সাল পর্যন্ত তিনি বার্সেলোনা দলে ছিলেন। সেখান থেকে তাকে ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নেয় সেল্টা। ২০১৮ সাল পর্যন্ত স্পেনের এই ক্লাবই ঠিকানা ছিল ফন্টাসের। ২০১৮ সালে ইউরোপীয় ফুটবল ছেড়ে তিনি যোগ দেন আমেরিকার ফুটবল লিগ বা এমএলএসে। যেই লিগে বর্তমানে খেলেন লিওনেল মেসি, লুই সুয়ারেজরা। এই লিগের ক্লাব স্পোর্টিং কানাস সিটিতে যোগ দিয়েছিলেন ফন্টাস। ২০২৪ সাল পর্যন্ত এই ক্লাবেই ছিলেন বার্সেলোনা যুব দলের প্রাক্তন ডিফেন্ডার। এই মরসুমে ইস্টবেঙ্গলের রাডারে ছিলেন ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার ।
আরও পড়ুনঃ Wriddhiman Saha: মমতাকে দেওয়া কথা রাখলেন, সৌরভ সাক্ষাতেই ‘ঘর ওয়াপসি’ বাংলার ঋদ্ধির
আরও পড়ুনঃ Cristiano Ronaldo: জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক, কী রেকর্ড গড়লেন তিনি?
আগেই ক্লেইটন সিলভা ও মাদি তালালকে চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ শিবির। এছাড়াও দলে রাখা হয়েছে গত বছরের স্টার পারফর্মার সাউল ক্রেসপোকে। এরপর দিমিত্রিস ডায়মান্টাকোসের সঙ্গে কথা বার্তা প্রায় পাকা করে ফেলেছে লাল-হলুদ শিবির।পাশাপাশি ডিফেন্ডার হিসাবে আগে থেকেই দলে আছেন হিজাজি মাহের। এহেন পরিস্থিতিতে আরেকজন দক্ষ ডিফেন্ডার প্রয়োজন ছিল ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রতের। ফলে ফন্টাসকে সই করাতে পারলে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে লাল-হলুদ শিবিরের তরফে।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে