Home » Belgium National Football Team: তারকা ফুটবলারকে ছাড়াই আসন্ন ইউরো কাপের দল ঘোষণা করল বেলজিয়াম, কারা রয়েছেন দলে?

Belgium National Football Team: তারকা ফুটবলারকে ছাড়াই আসন্ন ইউরো কাপের দল ঘোষণা করল বেলজিয়াম, কারা রয়েছেন দলে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ মেঃ দরজায় কড়া নাড়ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। যেখানে ইউরোপের শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশগুলি একে অন্যের মুখোমুখি হবে। আগামূী জুন মাস থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। এ বারে আয়োজক দেশ জার্মানি। ইতিমধ্যে প্রতিযোগিতার দল ঘোষণা করে দিয়েছে প্রথম সারির অনেক দেশ। মঙ্গলবার ২৮ মে  আসন্ন ইউরো কাপের জন্য  ২৫ সদস্যের দল ঘোষণা করল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বেলজিয়াম। জার্মানিতে ২৬ সদস্যের দল নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও ২৫ জনের স্কোয়াড নিয়ে যাবেন বেলজিয়াম কোচ ডমেনিকো টেডেস্কো। কিন্তু এই ২৫ সদস্যের মধ্যে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলকিপার থিয়াগো কুর্তোয়ার।

গোলরক্ষক হিসেবে দলে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস। এছাড়াও ডি ব্রুইনা, লুকাকুদের নিয়ে ইউরোর জন্য  শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা ডার্ক হর্স বেলজিয়াম। চোটের কারণে কুর্তোয়া ইউরো কাপে খেলতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন বেলজিয়াম কোচ ডমেনিকো টেডেস্কো। কিন্তু কুর্তোয়া  সুস্থ হয়ে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামছেন। এমনকি আগামী ১ জুন  চ্যাম্পিয়ন লিগের ফাইনালে বরুশিয়া  ডর্টমুন্ডের বিরুদ্ধে  খেলার কথা রয়েছে তাঁর।

https://x.com/BelgianFans/status/1795365900906086458

আরও পড়ুনঃ East Bengal Transfer News: ইস্টবেঙ্গলের পরবর্তী লক্ষ্য মেসির প্রাক্তন সতীর্থ?

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক, কী রেকর্ড গড়লেন তিনি?

আসন্ন ইউরোতে গ্রুপ E-তে রয়েছে বেলজিয়াম। সেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ ইউক্রেন, স্লোভাকিয়া ও রোমানিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে ১৭ জুন প্রথম ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে বেলজিয়াম। চলুন একনজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেলেন দলেঃ

বেলজিয়ামের ইউরো স্কোয়াড

গোলরক্ষক : কোয়েন কাস্টিলস, থমাস কামিনস্কি ও ম্যাটজ সেলস

ডিফেন্ডার: টিমোথি কাসটেন, মাক্সিম ডে কাউপ, জেনো ডিবাস্ট, ওয়াউট ফায়েস, থমাস মিউনিয়ার, আর্থার থিয়েট, ইয়ান ভার্টোনেন, অ্যাক্সেল উইটসেল

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন, ওরেল মাঙ্গালা, আমাদু ওনানা, ইউরি টাইলেম্যানস, আর্থার ভার্মেরেন, অ্যাস্টার ভ্রাঙ্কক্স

ফরোয়ার্ড: জোহান বাকায়োকো, ইয়ানিক ক্যারাস্কো, চার্লস ডি কেটেলারে, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, লোইস ওপেন্ডা, লিয়েন্দ্রো ট্রসার্ড

About Post Author