Home » T20 World Cup 2024: নেপালের বিরুদ্ধে সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস

T20 World Cup 2024: নেপালের বিরুদ্ধে সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুনঃ জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস । ডি গ্রুপের ম্যাচে তারা হারিয়ে দিল নেপালকে। এই জয় পেতে বিশেষ বেগ পেতে হয়নি ডাচদের। তারা ৮ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচটি জিতে নেয়। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় নেদারল্যান্ডস ।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপের হাড্ডাহাড্ডি ম্যাচের নিষ্পত্তি সুপার ওভারে, জয় দিয়ে শুরু নামিবিয়ার

আরও পড়ুনঃ ভোটের ফল ঘোষণার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস, জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

টসে জিতে নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বোঝা যায় ইনিংস শুরু হলে। তাঁর দলের বোলারদের দাপটে ক্রমাগত উইকেট হারাতে থাকে নেপাল। একটা সময় মনে হয়েছিল ১০০ রানের গণ্ডি পেরোতে পারবে না পড়শি দেশ। কিন্তু অধিনায়ক রোহিত পাউডেলের লড়াকু ইনিংসের সৌজন্যে তিন অঙ্কের রান তুলতে পারে। ৩৭ বলে ৩৫ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে ৫ টি চার। এছাড়া করণ কেসি করেন ১২ বলে ১৭ রান। দুটি ছয় মারেন তিনি। নেদারল্যান্ডসের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন টিম প্রিঙ্গল ও লোগান ভ্যান বিক। ২টি করে উইকেট নেন পল ভ্যান মিকেরেন ও বাস ডি’লিড।

আরও পড়ুনঃ Indian National Cricket Team: বিশ্বকাপ খেলতে নিউইয়র্কে পৌঁছল ভারতীয় ক্রিকেট দল, দলের সঙ্গে কেন নেই বিরাট?

আরও পড়ুনঃ Copa America: কোপা আমেরিকার আরও এক অনন্য নজির, ম্যাচ পরিচালনার দায়িত্বে মহিলা রেফারি

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। কিন্তু তাতে জিততে কোনও সমস্যা হয়নি তাদের। দলের হয়ে অনবদ্য অর্ধশতরান করেন ম্যাক্স ও’দাউদ। ৪৮ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৪ টি চার ও ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। তাকে যোগ্য সঙ্গ দেন বিক্রমজিৎ সিং। ২৮ বলে ২২ রান করেন তিনি। ১০ বল খেলে ১১ রান করে অপরাজিত থাকেন বাস ডি’লিড। ম্যাচের সেরা নির্বাচিত হন টিম প্রিঙ্গল।

About Post Author