Home » ভোট পরবর্তী হিংসার জের, মধ্যমগ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

ভোট পরবর্তী হিংসার জের, মধ্যমগ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

সময় কলকাতা ডেস্ক, ৫ জুনঃ ভোট পরবর্তী হিংসা মধ্যমগ্রামের নেতাজি পল্লী এলাকায়। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলী ঘোষ দস্তিদারের বিপুল ভোটে জয়ের পরে মধ্যমগ্রামের নেতাজি পল্লী এলাকায় ১০ থেকে ১২টি বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড, বাস, বন্দুক নিয়ে এলাকায় তান্ডব চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নেতাজি পল্লীর ভেতরে বিজেপি কার্যালয়ের শাটারে লোহার রড দিয়ে মারতে থাকে এবং সেই সঙ্গে ওই বাড়িতে ভাঙচুর চলে।

আরও পড়ুন  Optical Illusion: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি কি তাদের মধ্য়ে একজন?

এছাড়াও এলাকার ১০-১২টি বাড়িতে ভাঙচুর চলিয়েছে বলে অভিযোগ। কখনো মহিলাকে বন্দুকের নল ঠেকিয়ে দেওয়ার হুমকি, কখনো বিজেপি করার অপরাধে লাগাতার কিল ঘুষি চড় মেরে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দত্তপুকুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আবার দুষ্কৃতীরা এসে তান্ডব চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি দত্তপুকুর থানার পুলিশ।

আরও পড়ুন  বাংলায় সবুজ ঝড়ের পূর্বাভাস! ২ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক, কোচবিহারে এগিয়ে তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, এগিয়ে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়

এ প্রসঙ্গে আক্রান্ত বিজেপি সমর্থক অরুণ বারিক বলেন, ‘ বাড়িতে সবাই বিজেপি। সেই অপরাধে আমাকে বলা হয়, এখানে থাকা চলবে না। তারপর দুমদাম চড়-থাপ্পড়, ঘুষি মারতে থাকে। হুমকি দিয়ে বলে , এখান থেকে পরিবার নিয়ে উঠে না গেলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে।’ যদিও হামলা, মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের পাল্টা দাবি, বিজেপি নিজেদের মধ্যে কোন্দল করে বাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে দাবি তাঁর।

About Post Author