সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ জল্পনার অবসান! ঘোষিত হল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথের দিনক্ষণ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। বিজেপি নেতা প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগামী রবিবার, ৯ জুন সন্ধ্যা ৬টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। শুক্রবার সকালে সাড়ে ১১টা নাগাদ সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসে NDA। সেখানে উপস্থিত ছিলেন এনডিএ-র সমস্ত জয়ী সাংসদরা। উপস্থিত ছিএলন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারও। এই বৈঠকে রাজনাথ সিং লোকসভায় BJP-র সংসদীয় দলনেতা, NDA-এর দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন। রাজনাথের প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গড়করি।
অন্যদিকে, শরিক দলগুলির পক্ষ থেকে জেডি প্রধান এইচ ডি কুমারস্বামী, টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ানও এই প্রস্তাব অনুমোদন করেন। এরপর বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানান NDA। এদিনের বৈঠক শেষে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘আমরা নরেন্দ্র মোদির সঙ্গেই রয়েছি। তিনি যেভাবে গত ১০ বছরে কাজ করেছেন তা অতুলনীয়। আগামীদিনেও তিনি অনেক উন্নয়ন করবে বলে আস্থা রাখছি। যারা নানা বিভ্রান্তিকর কথা বলছেন, তাদের কথা কানে না নেওয়াই ভাল। ওরা কোনও কাজ করেনি। তাই এইসব রটাচ্ছে। আজই নরেন্দ্র মোদিজির শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন হলে ভালো হত।’
উল্লেখ্য, মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার মানেই হল , গোটা মন্ত্রিসভা ভেঙে যাওয়া। এদিনই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শুরু হয়ে যায় নতুন সরকারের শপথগ্রহণের কর্মকাণ্ড। রাষ্ট্রপতি টুইট করে এদিন বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদি ও গোটা মন্ত্রিসভার ইস্তফাপত্র গ্রহণ করেছি এবং তাঁকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছি। দলীয় সূত্র মারফত জানা গিয়েছিল, আগামী ৯ জুন রবিবার, রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেদিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদি ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা।
#NarendraModiOathCeremony
#প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদি
#PrimeMinisterNarendraModi
#Latestbengalinews
#বিজেপিনেতাপ্রহ্লাদজোশী
#NitishKumar
#ChandrababuNaidu


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?