Home » টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন বাবর আজম, প্রথম ওভারে স্বমহিমায় রোহিত

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন বাবর আজম, প্রথম ওভারে স্বমহিমায় রোহিত

সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : টি-টোয়েন্টি বিশ্বকাপের  ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচে  টসে জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতকে ব্যাটিং করতে পাঠালেন। বৃষ্টির জন্য টস বেশ কিছুক্ষণ পিছিয়ে যায়। এদিন পাকিস্তানের হয়ে আজম খানের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৬ বছর বয়সী টি-টোয়েন্টি স্পেশালিস্ট ইমাদ ওয়াসিমকে। ইমাদ ওয়াসিম  আঘাত কাটিয়ে মাঠে ফিরছেন। ইমাদ ওয়াসিমের সঙ্গে পাকিস্তানের ভাগ্য ফের কিনা  সেটাই দেখার। প্রথম ম্যাচে  সুপার ওভারে আমেরিকার কাছে হার মানতে হয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম দাবিদার  ভারত প্রথম ম্যাচে  ৮ উইকেটে হারিয়ে যায় আয়ারল্যান্ডকে। শনিবারের ম্যাচ উভয় দলের কাছে গুরুত্বপূর্ণ হলেও পাকিস্তান এই ম্যাচ হারলে  তাদের সুপার এইটে ওঠা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে।

প্রথম ওভার খেলার শেষে আবার বৃষ্টি নামে। তবে শাহিনশা আফ্রীদির প্রথম ওভারে একটি ওভার বাউন্ডারি সহ আট রান তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের প্রথম একাদশে আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করা হয় নি।।

 

About Post Author