Home » TK Chathunni: প্রয়াত মোহনবাগানের আই লিগ জয়ী কোচ

TK Chathunni: প্রয়াত মোহনবাগানের আই লিগ জয়ী কোচ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ জুনঃ  প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি (TK Chathunni)। দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। ফুটবল ময়দানের বহু যুদ্ধের কাণ্ডারি অবশেষে হার মানলেন। বুধবার সকাল ৭.৪৫ মিনিটে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর ময়দানে শোকের ছায়া ময়দানে।

সালটা ছিল ১৯৯৭। শক্তিশালী ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে ফেডারেশন কাপ জিতেছিল গোয়ার সালগাওকার। সেই দলের প্রশিক্ষক ছিলেন কেরালার টিকে চাত্তুনি। পরের মরশুমে ডায়মন্ড সিস্টেমখ্যাত কোচ অমল দত্তকে সরিয়ে চাত্তুনির হাতে দায়িত্ব দেন মোহনবাগান কর্তারা। তখনও মোহনবাগান জাতীয় লিগ জয়ের স্বাদ পায়নি। সেই মরশুমে দায়িত্ব নিয়ে বাগানে ফুল ফোটালেন চাত্তুনি। তাঁর প্রশিক্ষণে ১৯৯৭-৯৮ সালে জাতীয় লিগ ঘরে তুলল মোহনবাগান। সেটাই ছিল সবুজমেরুনের প্রথম জাতীয় লিগ জয়।

আরও পড়ুনঃ India vs Qatar: দোহায় বাজে রেফারিংয়ের শিকার ভারত, লড়াই করেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায়

ফুটবল জীবনে কেরালা ও গোয়ার বিভিন্ন দলে খেলেছিলেন চাত্তুনি । সেই তালিকায় রয়েছে ভাস্কো, ওরকে মিলস, সেকেন্দ্রাবাদের মত দল। কিন্তু পেশাদারী ফুটবলজীবন তাঁকে সেই খ্যাতি দেয়নি যা দিয়েছিল প্রশিক্ষণ জীবন। কেরালার ক্লাব এফসি কোচির হয়ে পেশাদারী প্রশিক্ষণ জীবনে হাতেখড়ি। তারপর ডেম্পো, সালগাওকার হয়ে পা রাখেন কলকাতায়। মোহনবাগানের পর চার্চিল ব্রাদার্স, চিরাগ ইউনাইটেড কেরাল, জস্কোর মত দলকে প্রশিক্ষণ করিয়েছেন। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলে তৈরি হল বিশাল শূন্যতা।

About Post Author