স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নামছে রোহিত ব্রিগেড। বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত। এখনও পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে অপরাজিত উভয় দলই। ফলে বলা যায় এই ম্যাচে যারা জিতবে শেষ আটে খেলা তাঁদের জন্য প্রায় নিশ্চিত।

নিজেদের শেষ ম্যাচে ধারে ভারে অনেকটাই এগিয়ে থাকা পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের। তাই কোনও ভাবেই যুক্তরাষ্ট্রকে হালকা ভাবে নিতে চাইবে না রোহিতের ভারত। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছে যুক্তরাষ্ট্রই।তার উপর যুক্তরাষ্ট্র দলের হয়ে খেলা একাধিক ক্রিকেটার ভারতীয় ক্রিকেটকে অনেক কাছ থেকে দেখেছেন। তাঁরা আমেরিকান হলেও ভারতীয় বংশোদ্ভূত।
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে সাড়া ফেলে দেওয়া সৌরব নেত্রভলকর ভারতীয়। ভারতের হয়ে খেলেছেন অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপের দলে। ২০১৩ সালে মুম্বইয়ের মত দলের হয়ে রঞ্জি ট্রফি খেলারও অভিজ্ঞতা রয়েছে সৌরভের। তারপর আমেরিকা চলে যান তিনি। তাঁর বাঁ-হাসি পেস চিন্তায় রাখতে পারে রোহিত শর্মাদের। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনাঙ্ক প্যাটেলও একজন ভারতীয়। তাঁর জন্ম গুজরাটে। গুজরাটের দলের হয়ে অনূর্দ্ধ-১৬ ও অনূর্দ্ধ- ১৮ দলের হয়ে খেলেছেন। ২০১৮ সাল থেকে আমেরিকা ক্রিকেট দলের নিয়মিত সদস্য এই উইকেট-রক্ষক ব্যাটার। এই বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই মাঠে নামছে যুক্তরাষ্ট্র দল। পাকিস্তান ও কানাডার মত শক্তিশালী দলকে তাঁর নেতৃত্বেই হারিয়েছে দল।
আরও পড়ুনঃ Optical Illusion: মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?
এছাড়াও রয়েছেন হরমিত সিং, জগদীপ সিং। ফলে ভাল পারফর্ম করলে ভারতীয় দর্শকদের সমর্থন ওঁরাও পাবেন। আমেরিকা পাকিস্তানকে হারানোর পাশাপাশি কানাডাকেও হারিয়েছে। তাঁদেরকে টুর্নামেন্টের ডার্ক হর্সও বলা যেতে পারে। তাই ভারত যে ম্যাচটি খুব সহজেই জিতে যাবে এমনটা বলাও যাচ্ছে না। তবে রোহিত কোহলিরা চাইবেন বুধবারই নিজেদের তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে পরের রাউন্ডে জায়গা পাকা করে নিতে।


More Stories
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে