স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ জুনঃ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা মাঝে মধ্যেই বেঁফাস মন্তব্য করে খবরের শিরোনামে আসেন। সেই তালিকায় নবতম সংযোজন কামরান আকমল। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতীয় পেসার অর্শদীপ সিংকে উদ্দেশ্যে করে আপত্তিজনক মন্তব্য করেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওঠে সমালোচনার ঝড়। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষককে একহাত নেন সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারেরা। চাপের কাছে নতিস্বীকার করে ক্ষমাও চান কামরান।

কিন্তু ঠিক কী হয়েছিল? গত রবিবার নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কম রানের ম্যাচে শেষ ওভারে পাকিস্তানকে হারান রোহিতরা। বাবর আজমদের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। ব্যাট করছিলেন ইমাদ ওয়াসিম ও শাহিন শাহ আফ্রিদি। শেষ ওভারটি ভারত অধিনায়ক রোহিত শর্মা তুলে দেন অর্শদীপ সিংয়ের হাতে। একটি পাকিস্তানের একটি স্পোর্টস শো’য়ে হাজির ছিলেন কমরান আকমল। তিনি সঞ্চালককে বলেন, “এই ম্যাচে অনেক কিছু ঘটতে পারে। এখন ১২টা বেজে গিয়েছে। কোনও শিখকে ১২টা বাজার পর ওভার করতে দেওয়া উচিত নয়।” যদিও অর্শদীপ শেষ ওভারে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। আকমল হাসির ছলে মন্তব্যগুলি করলেও তা ভাল চোখে নেননি অনেকে। তাঁরা কামরানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য চাপ দিতে থাকেন।
আরও পড়ুনঃ T20 World Cup: মার্করামের অবিশ্বাস্য ক্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারাল দক্ষিণ আফ্রিকা
আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ, কি বলছে পরিসংখ্যান, কাদের দিকে পাল্লা ভারী?
আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপে নবাগত উগান্ডাকে দুরমুশ করে টানা দ্বিতীয় জয় উইন্ডিজ শিবিরের

নিজের এক্স হ্যান্ডেলে কামরানকে এক হাত নেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংও। যিনিও একজন শিখ। ভাজ্জি বলেন, “নোংরা মন্তব্য করার আগে তোমার শিখদের ইতিহাস জানা উচিত। যখন হানাদারদের দ্বারা অপহৃত হয়েছিল, তখন তোমার মা-বোনদের আমরা শিখরাই বাঁচিয়েছিলাম, তখনও সময়টি ছিল প্রায় 12টা। তোমাদের ধিক্কার.. কিছু কৃতজ্ঞতা দেখাও।” যদিও চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হন আকমল। কিন্তু তাতেও বিতর্ক থামছে না।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে