Home » রাজ্য ও কলকাতা পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি রাজ্য সরকারের

রাজ্য ও কলকাতা পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি রাজ্য সরকারের

সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ এবার রাজ্য এবং কলকাতা পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে।সেখানে বলা হয়েছে, রাজ্য ও কলকাতা পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হবে। হোমগার্ডরা এতদিন পর্যন্ত অবসরকালীন ভাতা হিসেবে পেতেন তিন লাখ টাকা। অবসরকালীন ভাতা বৃদ্ধি হওয়ায় এবার থেকে তাঁরা পাঁচ লাখ টাকা পাবেন। যদিও, শুরুতে তাঁদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল মাত্র ৫০ হাজার টাকা। কিন্তু এখন সেই অবসরকালীন ভাতাই অনেকটা বাড়িয়ে দেওয়া হল। রাজ্যে এই মুহূর্তে হোমগার্ডের সংখ্যা সবমিলিয়ে ১৮ হাজারের বেশি। সরকারের এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন   Optical Illusion: মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

প্রসঙ্গত, মঙ্গলবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে রাজ্যে। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন মিলে তৈরি হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এসবের মাঝেই এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল রাজ্য সরকার। ১ মে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকাদের। ইতিমধ্যেই তা পেতেও শুরু করেছেন তাঁরা।

এর মাঝেই অর্থদপ্তর জানিয়েছে, বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাওয়া যাবে ১ এপ্রিল থেকেই। অর্থাৎ জুন মাসের শেষে কর্মীদের যে বেতন ঢুকবে তাতে তাঁরা এপ্রিল মাসের বকেয়া সঙ্গে এ মাসেরও ডিএ পাবেন। মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেখানে জানানো হয়েছে , এপ্রিল থেকেই তাদের ডিএ বাড়ছে। অর্থাৎ এপ্রিল মাসেরও ডিএ তারা পেতে চলেছে। সব মিলিয়ে বর্তপ্রসঙ্গত, সব মিলিয়ে বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ ১৪ শতাংশ। বিষয়টি সামনে আসতেই খুশি সরকারি কর্মীদের একটা বড় অংশ। জানা গিয়েছে, DA বৃদ্ধির পর মোটের উপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে ৮০০ টাকার মতো বেড়েছে।

#latestbengalinews

#DA

About Post Author