Home » রেশন দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে ঋতুপর্ণা ছাড়াও আরও ৫০ জন

রেশন দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে ঋতুপর্ণা ছাড়াও আরও ৫০ জন

সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন বণ্টন দুর্নীতির টাকা ঋতুপর্ণা ছাড়াও  আরও প্রায় ৫০ জনের কাছে গিয়েছে, এবার এমনটাই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর। ইতিমধ্যেই অভিযুক্তদের নামের তালিকাও তৈরি করেছে ইডি। তাঁদের একটি বড় অংশকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা গিয়েছে। ইডির দাবি, রেশন দুর্নীতি মামলায় অভিযুক্তদের সঙ্গে আরও ৫০ জনের লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। তাঁদের কাছ থেকে ওই ব্যক্তিদের ব্যাঙ্ক  অ্যাকাউন্টে বিভিন্ন পরিমাণ টাকা জমা পড়েছে। কী কারণে তাঁদের অভিযুক্তরা টাকা দিয়েছিলেন, সেই তথ্যক ইডি জানতে চায়। 

আরও পড়ুন   T20 World Cup: রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে উইন্ডিজ ব্রিগেড

এদিকে, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। কিন্তু, বর্তমানে অভিনেত্রী মায়ামিতে রয়েছেন। তাই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই আইনজীবী মারফত জানিয়েছেন অভিনেত্রী। দেশে ফিরে এলে ইডির সঙ্গে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন ঋতুপর্ণা। তাই আগামী ১৯ জুন , সকাল ১১টায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছেন ইডি। তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর যাবতীয় ব্যা ঙ্ক লেনদেন ও আয়করের নথি। ইডির দাবি, অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে একের পর এক নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে বিপুল টাকার লেনদেন হয়েছে।

ইডি সূত্রের খবর, অভিনেত্রীর প্রযোজনা সংস্থা নিয়ে প্রশ্ন করতে পারেন ইডি আধিকারিকরা। তাঁর প্রযোজনা সংস্থার আয় ও আয়ের নথিও ইডি খতিয়ে দেখবে। ওই সংস্থার মাধ্যনমে কী কী ছবি, রিয়্যাালিটি শো, টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে, ইডি তা জানার চেষ্টা করছে। অভিনেত্রীকে তাঁর আয় সংক্রান্ত ব্যায়পারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, রেশন দুর্নীতির অভিযুক্তর সঙ্গে অভিনেত্রীর ব্যােঙ্ক লেনদেনের প্রমাণ মিলেছে, তা তিনি কোন কোন খাতে বা কী কী কারণে ওই ব্যাক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, তা জানার জন্যী ইডি আধিকারিকরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন।

About Post Author