Home » দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে, কবে আসছে?আপেক্ষিক আর্দ্রতার জেরে ক্রমশ বাড়ছে অস্বস্তি, কবে মিলবে স্বস্তির বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে, কবে আসছে?আপেক্ষিক আর্দ্রতার জেরে ক্রমশ বাড়ছে অস্বস্তি, কবে মিলবে স্বস্তির বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

সময় কলকাতা ডেস্ক: ১৬ জুনঃ  দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে আসছে? কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আপেক্ষিক আর্দ্রতার জেরে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। কবে মিলবে স্বস্তির বৃষ্টি? সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গে বিকেলের পর বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে কলকাতায়। তবে রাজ্যের পশ্চিমের ৩ জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা। ১৭ তারিখের পর আপাতত রাজ্যে কোথাও তাপপ্রবাহ নেই। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। বিকেলের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। সোমবার বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।

আরও পড়ুন  Optical Illusion: চোখের ধাঁধার সমাধান, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

পূর্বাভাস বলছে, সকাল থেকেই আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। সোমবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৪ থেকে ৫২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।

#Weatherupdate

#Latestbengalinews

About Post Author