সময় কলকাতা ডেস্ক: ২০ জুনঃ ভোট মিটতেই ফের তৎপর ইডি। সাত সকালে রাজ্যের একাধিক জায়গায় ইডি হানা। সাইবার ক্রাইম প্রতারণার তদন্তে নেমেই এই হানা। বৃহস্পতিবার উত্তর হাওড়ার সালকিয়া বাধাঘাট এলাকায় শ্রীরাম ঢ্যাং রোড একটি আবাসনের হানা দিলেন ইডির ৫ জন আধিকারিক। জানা যাচ্ছে, মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা। সূত্রের খবর, তিনি একটি কল সেন্টারের সঙ্গে যুক্ত।এখনও জারি রয়েছে তল্লাশি। এছাড়াও হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া এলাকা এবং বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে ৪৯ জাগ্রত পল্লির একটি আবাসনে তল্লাশি চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, মহম্মদ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে চলছে তল্লাশি। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা হানা দেয়। তবে কি কারণে এই তল্লাশি? তা এখনও অবধি জানা যায়নি। সূত্রের খবর, এক সাইবার প্রতারণা মামলায় তদন্ত করছে ইডি। তার প্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়েছে।
শুধু হাওড়া নয়, এদিন বেলঘরিয়া দেশপ্রিয় নগরে ৪৯ জাগ্রত পল্লির একটি আবাসনে তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে, ওই আবাসনের বাসিন্দা রমেশ প্রসাদের ফ্ল্যাটে চিরুনি তল্লাশি চালানো হয়েছে। তিনি একটি বিদেশি সফটওয়্যার সংস্থায় চাকরি করেন বলে জানা গেছে। তাঁর ফ্ল্যাটে কেন হঠাৎ এই তল্লাশি? তা স্পষ্ট নয়। একই দিনে রাজ্যের তিনটি জায়গায় ইডি তল্লাশির কারণ নিয়ে জোর চর্চা চলছে।
উল্লেখ্য, এদিন সকালে যাদের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে তারা এই সাইবার প্রতারণার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত বলে অনুমান ইডি আধিকারিকদের। এর আগে গেমিং অ্যাপ প্রতারণা মামলাতেও রাজ্যে অভিযান চালিয়ে একাধিকজনকে গ্রেফতার করেছিল ইডি। সেই ঘটনার সঙ্গেও এরা জড়িয়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
যুদ্ধ : মুখ্যমন্ত্রীর সবুজ ফাইলের রহস্য ও ইডি-র ‘ডেটা ট্রান্সফার’!
আইপ্যাকে ইডির হানাকে রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলে আখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের