স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুনঃ ইউরো কাপে সুপার সিক্সটিনের পথে জার্মানি । বুধবার স্টুটগার্ডে তারা হারিয়ে দিল হাঙ্গেরিকে। খেলার ফল প্রতিযোগিতার আয়োজকদের পক্ষে ২-০। এ গ্রুপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ইউরো অভিযান শুরু করেছিলেন টনি ক্রুসরা। জুলিয়ান নাগলসম্যানের দল জিতেছিল ৫-১ গোলে। বুধবারও সেই জয়ের ধারা অব্যহত রইল।

ম্যাচের শুরু থেকে দাপট দেখায় জার্মান ফুটবলাররা। মাত্র ৩ মিনিটের মাথায় গোল পেয়ে যেতে পারত তারা। কিন্তু রুডিগারের পাস থেকে বল পেয়ে গোলে রাখতে পারেননি কাই হাভার্টজ। ১১ মিনিটের মাথায় ফের সুযোগ নষ্ট করেন আর্সেনালের ফরোয়ার্ড। এক্ষেত্রে অবশ্য তাঁর শট বাঁচিয়ে দেন হাঙ্গেরির গোলরক্ষক গুলাসি। কিন্তু আক্রমণের চাপ তারা বজায় রাখে। জার্মান আক্রমণের সামনে হাঙ্গেরির রক্ষণ ভাঙে ২৩ মিনিটের মাথায়। তাদের রক্ষণভাগের ফুটবলারদের ভুলে বল পেয়ে যান ইকে গুণ্ডোয়ান। সেই বল ধরে গোললাইনের কাছ থেকে পাস বাড়ান জামাল মুসিয়ালাকে। সেই বল ধরে গোল করতে ভুল করেননি জার্মানির তরুণ মিডফিল্ডার। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে গোল করার পর হাঙ্গেরির বিরুদ্ধেও গোল পেলেন তিনি। ২৬ মিনিটে প্রায় সমতা ফেরাতে পারত হাঙ্গেরি।বক্সের একটু বাইরে থেকে ফ্রি-কিক পায় তারা। সেই শট তিন কাঠির মধ্যে রেখেছিলেন ডোমিনিক সোবোজলাই। সেই শটে যে দক্ষতা ছিল তার থেকেও বেশি দক্ষতায় ডান দিকে ঝাঁপিয়ে সেই বল প্রতিহত করেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। প্রথম দিকে হাঙ্গেরির ফুটবলারদের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছিল ধীরে ধীরে তারা খেলা থেকে হারিয়ে যায়। দশজন নিয়ে আক্রমণ করেও গোলের ব্যবধান বাড়াতে পারছিল না জার্মানি।
আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : আলবেনিয়ার বিরুদ্ধেও ড্র, ইউরো থেকে বিদায়ের পথে মদ্রিচরা
দ্বিতীয়ার্ধে হাঙ্গেরির খেলায় বৈচিত্র দেখা যায়। রক্ষণের খোলস ছেড়ে গোল শোধ করতে তারা মরিয়া হয়ে উঠেছিলেন। বেশ কয়েকবার বিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন হাঙ্গেরির ফুটবলাররা কিন্তু সমতাসূচক গোলের দেখা তারা পায়নি। ৬৭ মিনিটের মাথায় গোল করে জার্মানির হয়ে ব্যবধান বাড়িয়ে দেন ইকে গুণ্ডোয়ান। মিডলস্ট্যাডের থেকে বল ধরে জালে বল জড়ান জার্মান অধিনায়ক। ম্যাচের শেষদিকে একটি গোল শোধ করতে পারত হাঙ্গেরি। কিন্তু গোললাইন থেকে বল ফেরত পাঠিয়ে দেন জোসুয়া কিমিখ। ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে জার্মানরা।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে