Home » T20 World Cup 2024 : ইংল্যান্ডের সল্টে ডুবল ওয়েস্ট ইন্ডিজ

T20 World Cup 2024 : ইংল্যান্ডের সল্টে ডুবল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুনঃ আশঙ্কা ঠিকই ছিল অজি পেসার হ্যাজেলউডের। নিজেদের দিনে ইংল্যান্ড  বিশ্বের যেকোনো দলকে ভোগাতে পারে। তাই হল। ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের পাশাপাশি পেসাররাও এতদিন বেশ দাগ কাটছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিজয় রথ  এগিয়ে চলছিল মসৃন গতিতে। সেই বিজয়রথ মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের সামনে সুপার এইটে।

একা ফিলিপ সল্ট ধ্বংসলীলা চালালেন। তাঁর সামনে রোমারিও শেপার্ড, আলজেরি জোসেফকে অসহায় দেখাল টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৪৭ বলে ৮৭ রানের ইনিংসে ছিল সাতটি চার এবং পাঁচটি ছয়। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ইংল্যান্ড দলের আর এক অভিজ্ঞ ক্রিকেটার জনি বেয়ার্স্ট্রো। ২৬ বলে ৪৮ রানের ইনিংস খেললেন তিনি। মারলেন  পাঁচটি চার ও দুটি ছয়। সল্টের সঙ্গে জনিও অপরাজিত থেকে দলকে জেতালেন। তাঁদের ৯৭ রানের জুটি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। যদিও দলকে বড় রানের লক্ষ্য তাড়া করার ভিতটি গড়ে দিয়েছিলেন অধিনায়ক জস বাটলার।  ১৫ বল বাকি থাকতেই ওয়েস্টইন্ডিজের ৪ উইকেটে ১৮০ রান তুলে নেয় ইংরেজরা। 

আরও পড়ুনঃ Optical Illusion: সিংহভাগ পাঠক এই ধাঁধার সমাধান করতে পারেননি, আপনি পারবেন ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে ?

আরও পড়ুনঃ T20 World Cup : সুপার আটের প্রথম ম্যাচে নামার আগে ‘বিরাট’ চিন্তায় ভারতীয় শিবির? দলে পরিবর্তনের ইঙ্গিত

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : হাঙ্গেরির বিরুদ্ধে জয়, সুপার সিক্সটিনের পথে জার্মানি

ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে  বড় রান কেউ পান নি। রাসেল ছাড়া কেউ ব্যর্থ হন নি কিন্তু সেট হওয়ার পরে সবাই আউট হয়ে যান। দলের হয়ে সর্বাধিক রান আসে জনসন চার্লসের ব্যাট থেকে (৩৪ বলে ৩৮)। চার্লস ছাড়া দলের হয়ে উল্লেখযোগ্য রান পেয়েছেন রোভমান পাওয়েল (১৭ বলে ৩৬), নিকোলাস পুরান (৩২  বলে ৩৬), শেরফেন রাদারফোর্ড (১৫ বলে ২৮) ও ব্র্যান্ডন কিং (১৩ বলে ২৩)। নিকোলাস পুরান অন্যদিনের মত বিধ্বংসী হয়ে উঠলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এদিন উইকেটের পেছনেও বিশ্বস্ত ছিলেন না পুরান । একজোড়া ক্যাচ মিস করেন। রিভিউ নেওয়ার ক্ষেত্রেও তিনি দলকে সঠিক ভাবে চালনা করতে পারেননি। তাঁর রিভিউ ঠিক না হওয়ার ওয়েস্ট ইন্ডিজের  কাটা ঘায়ে নুন ছিটিয়ে  সল্ট বাজিমাত করেন।

About Post Author