সময় কলকাতা ডেস্ক: ২০ জুনঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। জামিনের আর্জি নিয়ে নিম্ন আদালতের পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও তাঁর আবেদনের বিরোধিতা করেছে ইডি। এই মামলার পরবর্তী শুনানি ২৫ জুন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন ED Raid In Kolkata: সাত সকালে হাওড়া-কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির
এদিকে, রেশন দুর্নীতি মামলায় বুধবার তলব করা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণা সেনগুপ্ত হাজিরা দেবেন কিনা তা নিয়ে ওইদিন সকাল থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে ইডির তলবে সাড়া দিয়ে রেশন দুর্নীতি মামলায় শেষমেশ হাজিরা দিয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে ‘অযোগ্য’ সিনেমার প্রচার, শুটিংয়ের কাজ সামলেই বুধবার দুপুর ১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিনেত্রী। গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দফতরে প্রবেশ করেন ঋতুপর্ণা। সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন ইডি দফতরে পৌঁছনোর আগে নিজের হিসাবরক্ষককে পাঠিয়ে দেন ঋতুপর্ণা। পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি হাজিরা দেন।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত মাসেই ঋতুপর্ণাকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপর দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করলেন। ইডির দাবি, অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে একের পর এক নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে বিপুল টাকার লেনদেন হয়েছে। ইডি সূত্রের খবর, অভিনেত্রীর প্রযোজনা সংস্থা নিয়ে প্রশ্ন করতে পারেন ইডি আধিকারিকরা। তাঁর প্রযোজনা সংস্থার আয় ও আয়ের নথিও ইডি খতিয়ে দেখবে। ওই সংস্থার মাধ্যমে কী কী ছবি, রিয়্যালিটি শো, টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে, ইডি তা জানার চেষ্টা করছে। অভিনেত্রীকে তাঁর আয় সংক্রান্ত ব্যায়পারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, রেশন দুর্নীতির অভিযুক্তর সঙ্গে অভিনেত্রীর ব্যােঙ্ক লেনদেনের প্রমাণ মিলেছে, তা তিনি কোন কোন খাতে বা কী কী কারণে ওই ব্যাক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, তা জানার জন্যী ইডি আধিকারিকরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন।
#জ্যোতিপ্রিয়মল্লিক
#রেশনদুর্নীতিমামলা
#Rationcorruptioncase


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ