Home » Weather Update: সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

Weather Update: সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

সময় কলকাতা ডেস্ক, ২২ জুনঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোনও কোনও রাজ্যে শিলাবৃষ্টিও হতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২৪ জুন পর্যন্ত। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবারও কলকাতায় ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। তাপমাত্রাও অনেকটা কমেছে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়।

আরও পড়ুন   ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল, বিধাননগরের কমিশনার পদ থেকে সরানো হল গৌরব শর্মাকে

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দেখা মেলেনি। কলকাতা ও তার আশেপাশের এলাকায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী সোমবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৯ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতায়-সহ বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport

About Post Author