স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুনঃ ইউরো কাপে গ্রুপ পর্বের লড়াই জমজমাট। শুক্রবার ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল অস্ট্রিয়া। বার্লিনের অলিম্পিয়াস্টেয়নে তারা ৩-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ডকে। গত ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছিল অস্ট্রিয়াকে। এই ম্যাচে জিতে কিছুটা অক্সিজেন পেলেন মার্সেল সাবিৎজাররা। অন্যদিকে, নেদারল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরেছিল পোল্যান্ড। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে হারায় গ্রুপ পর্ব থেকে একপ্রকার বিদায়ের পথে রবার্ট লেভানডস্কির দল।

গোটা ম্যাচে আধিপত্য দেখায় অস্ট্রিয়া। পরিসংখ্যানের হিসেবে ৫৩ শতাংশ বল ছিল রাল্ফ রাগনিকের ছেলেদের দখলে। সেখানে পোল্যান্ড বলের দখল রেখেছিল ৪৭ শতাংশ। দুটি দলই ১৫ টি করে শট নিয়েছিল। তার মধ্যে অস্ট্রিয়া বিপক্ষের গোল লক্ষ্য করে শট মেরেছিল ৯ টি। সেখানে পোল্যান্ডের শট মাত্র ৩ টি। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় অস্ট্রিয়া। বাঁ প্রান্ত থেকে ফিলিপো মোয়েনের ক্রস থেকে নিখুঁত হেডে গোল করেন জার্নট ট্রনার। দশমিনিটের মধ্যে গোল পেয়ে আরও উজ্জীবিত ফুটবল খেলে অস্ট্রিয়ার ফুটবলাররা। অনেকগুলি সুযোগ তৈরি করেন তারা। কিন্তু একের পর এক শট বাঁচিয়ে পোল্যান্ডকে খেলায় টিকিয়ে রাখেন ভয়সিয়েচ সেজনি। খেলার ৩০ মিনিটের মাথায় নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করে অস্ট্রিয়া। প্রায় ৬ গজের বেশি দূরত্ব থেকে বল জালে জড়ান পোল্যান্ডের স্ট্রাইকার ক্রিস্টোফ পিয়াতেক। বিরতির সময় খেলার ফল ছিস ১-১।
আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ডোনারুম্মার গ্লাভসে মানরক্ষা, একপেশে ম্যাচে ইতালিকে হারাল স্পেন
দ্বিতীয়ার্ধে ফেল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। আক্রমণের ঝাঁঝ বাড়ায় তারা। মাঝমাঠের দখল রেখে খেলছিল রাগনিক বাহিনী। ফলও মেলে। ৬৭ মিনিটে ফের এগিয়ে যায় তারা। বাঁ প্রান্ত থেকে পাস বাড়িয়েছিলেন আলেকজান্ডার প্রাস। বক্সের মধ্যে অরক্ষিত বাউমগার্টনার গোল করতে ভুল করেননি। ফের সমতা ফেরানোর সুযোগ আসে পোল্যান্ডের কাছে। অস্ট্রিয়া গোলকিপার কোনও মতে দলের পতন রুখে দেন। ফুটবলে একগোলের ব্যবধান নিরাপদ নয়। তাই ইনসিওরেন্স গোলের খোঁজে আক্রমণ ধরে রাখে তারা। সেই আক্রমণ থেকেই ৭৮ মিনিটে বক্সের মধ্যে অস্ট্রিয়ার অধিনায়ক সাবিৎজারকে ফাউল করেন সেজনি। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে স্কোরবোর্ড ৩-১ করেন আর্নতোভিচ। আর ম্যাচে ফিরতে পারেনি পোল্যান্ড। পরিবর্ত হিসেবে নেমেও দলের হার রুখতে পারেননি পোল্যান্ড তারকা রবার্ট লেভানডস্কি।


More Stories
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত