Home » Copa America : কোপা আমেরিকায় জয় পেল ভেনেজুয়েলা ও মেক্সিকো

Copa America : কোপা আমেরিকায় জয় পেল ভেনেজুয়েলা ও মেক্সিকো

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুন: ইউরো কাপের মধ্যে শুরু হয়ে গিয়েছে কোপা আমেরিকা। ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার ছিল বি-গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। একদিকে ইকুয়েডর মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলার। অন্য ম্যাচে নেমেছিল মেক্সিকো ও জামাইকা। এই দুটি ম্যাচের একটি আবার সাক্ষী থাকল নয়া নজিরের। 

লিভাইস স্টেডিয়ামে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জয় পেল ভেনেজুয়েলা। ম্যাচে আগাগোড়া আধিপত্য বিস্তার রেখে জিতল ফার্নান্দো বাতিস্তার দল। যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল তারা। খেলার ২২ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের তারকা ফুটবলার এনার ভ্যালেন্সিয়া। যা দলকে কিছুটা চাপে ফেলে দেয়। তবুও প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জেরেমি সারমিয়েন্তর গোলে এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সেই গোল শোধ করার চেষ্টা করতে থাকে ভেনেজুয়েলা। ফল মেলে ৬৪ মিনিটে। জনডার কাদিজ গোল করে দলকে সমতায় ফেরায়। তার ঠিক দশ মিনিট পর গোল করে দলের জয় নিশ্চিত করলেন এডুয়ার্ড বেল্লো। প্রতিযোগিতার ১০৮ বছরের ইতিহাসে প্রথমে পিছিয়ে পড়ে ম্যাচ জিততে পারেনি ভেনেজুয়েলা। এবার সেই অসাধ্য সাধন করে দেখাল তারা।

আরও পড়ুন: Optical Illusion: ৯৭ শতাংশ পাঠক ডাহা ফেল করেছেন এই ধাঁধার উত্তর দিতে, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে আপনি পারবেন?

আরও পড়ুন: T20 World Cup 2024 : বিশ্বকাপের সুপার আটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় আফগানিস্তানের, অঘটন কি ?

আরও পড়ুন: T-20 World Cup 2024 : ব্যর্থ ব্রুকের লড়াই, টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

এই গ্রুপের অন্য ম্যাচে প্রত্যশামত জয় পেয়েছে মেক্সিকো। তারা ১–০ গোলে হারিয়েছে জামাইকাকে। খেলার ৬৯ মিনিটে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন জেরার্দো আর্তেগাই। সেই গোল শোধ করার সুযোগ পেয়েছিল উসেইন বোল্টের দেশ। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তাদের ফুটবলারেরা।

About Post Author