Home » UEFA Euro 2024 : রোনাল্ডোর নজির, ইউরোতে জয় পর্তুগালের

UEFA Euro 2024 : রোনাল্ডোর নজির, ইউরোতে জয় পর্তুগালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুন: ফুটবল প্রেমীদের কাছে নামটাই যথেষ্ট। গত দুই দশকে বিশ্বফুটবলকে শাসন করেছেন যে গুটিকয়েক ফুটবলার, তার মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । পেশাদারী ফুটবল জীবনে অনেক কৃতিত্ব অর্জন করেছেন পর্তুগালের ৩৯ বছর বয়সী ‘তরুণ’ ফুটবলার। আরও একটি নতুন নজির গড়লেন। ইউরো কাপের ইতিহাসে সর্বাধিক গোল করানোর মালিক হলেন সিআরসেভেন।

শনিবার ইউরো কাপের গ্রুপ পর্বের ম্যাচে তুরস্কের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ডর্টমুন্ডের মাঠে গোটা ম্যাচে দাপট দেখাল রোনাল্ডোর দল। ম্যাচের ২১ মিনিটে গোল পেয়ে যায় তারা। গোল করেন ম্যানচেস্টার সিটির তারকা বের্নাডো সিলভা। দ্বিতীয় গোল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি। তবে সেই গোলটি পর্তুগালের কোনও ফুটবলার করেননি। আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় পর্তুগাল। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল তারা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রাখে সেলিকাওরা। ম্যাচের ৫৬ মিনিট নাগাদ ফের গোল পায় তারা। রোনাল্ডো বল পেয়ে যান বিপক্ষের এক ডিফেন্ডারের ভুলে। বল নিয়ে বক্সে ঢুকে পাস বাড়ান ব্রুনো ফার্নান্দেজকে। তিন কাঠির মধ্যে বল রাখতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক। সেই গোলের সঙ্গে ইউরো কাপের ইতিহাসে গোল সহায়তার নজির গড়লেন রোনাল্ডো।

আরও পড়ুন: Optical Illusion: ৯৭ শতাংশ পাঠক ডাহা ফেল করেছেন এই ধাঁধার উত্তর দিতে, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে আপনি পারবেন?

আরও পড়ুন: T-20 World Cup 2024 : সুপার আটে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে ভারত

আরও পড়ুন: T-20 World Cup 2024 : ব্যর্থ ব্রুকের লড়াই, টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

২০০৪ সালে প্রথম ইউরো কাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রোনাল্ডো । তারপর থেকে ২৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৪ টি। তিনিই ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এই গোল সহায়তা করে তাঁর মুকুটে নতুন পালক যুক্ত হল। পাশাপাশি তুরস্ককে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল পর্তুগাল।

About Post Author