সময় কলকাতা ডেস্ক, ২৫ জুনঃ হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডব। দুন এক্সপ্রেস বিহারে ঢুকতেই রিজার্ভেশন ছাড়া সংরক্ষিত কামরায় উঠে একদল দুষ্কৃতী। অভিযোগ, হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত আসনে বসা নিয়ে বিবাদ শুরু হয়। এরপরই লাঠি দিয়ে মারধর শুরু করে যাত্রীদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
আরও পড়ুন বাঁধ নইলে পুনর্বাসন, দাবি নিয়ে তিস্তাপারের টটগাঁওবাসীর বিক্ষোভ ও স্মারক লিপি
জানা যাচ্ছে, ডাউন দুন এক্সপ্রেস বিহারের উপর দিয়ে হাওড়া আসছিল। যাত্রীদের অভিযোগ, সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল, তখন সংরক্ষিত কামরায় ওঠেন কয়েক জন। সেই সময় এস ৯ সংরক্ষিত কামরায় কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওঠে। তাঁদের কাছে কোনও টিকিট ছিল না। তবুও সিট দখল করার চেষ্টা করেন, তখনই শুরু হয় তাণ্ডব। যাত্রীরা বাধা দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সেই থেকেই মারামারির ঘটনা। অভিযোগ, পরবর্তী স্টেশন আসতেই প্রায় শতাধিক লোক হুড়মুড়িয়ে উঠে পড়ে ওই কামরায়। শুরু হয় তাণ্ডব। দুষ্কৃতীরা যাত্রীদের রীতিমতো মেঝেয় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এমনকী বাদ যায়নি মহিলা থেকে শুরু করে ছোট শিশুও। বেধড়ক মারধরের জেরে মাথা ফাটে একাধিক যাত্রীর। এরপরই বিহারের কুদরা স্টেশনে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যাত্রীরা।পরে রেল পুলিশ এসে গোটা পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই রেলপুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। উঠছে যাত্রী নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন।
এ প্রসঙ্গে ওই ট্রেনের কামরায় থাকা এক যাত্রী বলেন, ‘আমাদের ক্রমাগত হুমকি দিতে থাকে। বলা হয়, পরের স্টেশন এলে দেখে নেওয়া হবে। ট্রেন কুন্দ্রা স্টেশন ঢুকতেই প্রচুর লোক টিকিট না থাকা সত্ত্বেও সংরক্ষিত কামরায় উঠে পড়ে। তাদের কারও হাতে ছুরি, কারও হাতে লাঠি। আমাদের ধরে মারধর শুরু করে। আমাদের সঙ্গে ছ’বছরের বাচ্চা ছিল। তাকেও মারধর করা হয়। তার পর ট্রেনে ভাঙচুর চালায়। জানলার কাচ ভেঙে দেয়।’
#DoonExpressIncident
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?