Home » টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত?

সময় কলকাতা ডেস্ক,২৭ জুন : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের  গায়নায় আকাশের মুখ যত  ভার হচ্ছে, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার সম্ভাবনা ততই উজ্জ্বল হচ্ছে। গায়নার আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়ার গতিপ্রকৃতি যা, ম্যাচের সকাল থেকেই বৃষ্টি হবে যা সময়ের সাথে সাথে প্রবল থেকে প্রবলতর হবে।খেলা বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে  কোনও রিজার্ভ ডে বা বাড়তি দিন নেই। বৃষ্টির কারণে যদি খেলা না হয়, খেলার ফলাফল নির্ধারিত হবে সুপার এইটের ফলাফলের ভিত্তিতে। গ্রূপের খেলায় নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল  ভারত। অন্যদিকে ইংল্যান্ড ইতিমধ্যেই  টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচে হেরেছে। গ্রুপ চ্যাম্পিয়ন তারা হয়নি। কৃতকর্মের সুফল ভারত পেতে পারে যা বঞ্চিত করতে পারে ইংল্যান্ডকে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, গায়েনায় দ্বিতীয় সেমিফাইনালের দিন ৪০ থেকে ৬৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। প্রায় দিনভর বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে  দ্বিতীয় সেমিফাইনালে  বিজয়ী ঘোষিত করা হবে ভারতকে। ভারত না খেলেই সরাসরি ফাইনালে চলে যেতে পারে।

আকাশের যা হাবভাব, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে  তাতে  বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে একটি বলও খেলা নাও হতে পারে। খেলা হলেও  আদৌ সর্বনিম্ন ওভারও খেলা নাও হতে পারে।সেক্ষেত্রে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে  ভারত।।

About Post Author