Home » East Bengal : ফরাসি মিডফিল্ডারকে সই করিয়ে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

East Bengal : ফরাসি মিডফিল্ডারকে সই করিয়ে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুনঃ কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল গতমরশুম শেষ হওয়ার আগেই। কিন্তু সমর্থকেরা অপেক্ষা করছিলেন সরকারী সিলমোহরের। সেটাও হয়ে গেল বৃস্পতিবার। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মাদিহ তালাল। দুই বছরের চুক্তিতে পঞ্জাব এফসির হয়ে গত আইএসএলে নজরকাড়া মিডফিল্ডারকে দলে নিল লাল-হলুদ।

দলবদলের বাজারে আবার চমক দিল ইস্টবেঙ্গল। ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্স থেকে দিমিত্রি দিয়ামানটাকোসকে দলে নিয়েছে মশাল বাহিনী। গ্রিসজাত এই ফুটবলার গত মরশুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। জিতেছিলেন গোল্ডেন বুটও। ক্লেইটনের পাশে দিমিকে দলে নিয়ে আক্রমণভাগ শক্তিশালী করেছিল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। এবার আক্রমণভাগে আরও ঝাঁঝ বাড়াল তারা। দলে নেওয়া হল ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদিহ তালালকে। তিনি গত মরশুমে সর্বাধিক গোলের বল বাড়িয়েছিলেন। ফুটবলের পরিভাষায় অ্যাসিস্ট করেছিলেন। গত মরশুমের দুই সফলতম ফুটবলারকে দলে নিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদ ব্রিগেড। জানা গিয়েছে, কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শে এই ফুটবলারকে দলে নেয় ইস্টবেঙ্গল। পছন্দের ফুটবলারকে পেয়ে তিনি বলেছেন, “আইএসএলে নিজের উপস্থিতির প্রমাণ দিয়েছেন তালাল। তিনি গোলের বল বাড়ানোর পাশাপাশি গোল করতেও সমান পারদর্শী। পঞ্জাব এফসির আক্রমণভগের প্রাণভোমরা ছিল। তাঁকে দলে পাওয়ার বিষয়ে আগ্রহ দেখায় আরও অনেক ক্লাব। কিন্তু তিনি ইস্টবেঙ্গলকে বেছে নেওয়ায় আমরা খুশি।”

আরও পড়ুনঃ Copa America 2024 : মেক্সিকোকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা

আরও পড়ুনঃ WEFA EURO 2024 : শেষ ১৬ বা রাউন্ড অফ সিক্সটিনের সম্পূর্ণ তালিকা, কে কার মুখোমুখি, কবে ও কখন খেলা?

আরও পড়ুনঃ Optical Illusion: ৫ শতাংশ পারলেন এই ধাঁধার সমাধান করতে, আপনিও চেষ্টা করুন, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করে দেখান

ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তালাল। পরতে চলেছেন দেশের অন্যতম সফল ও গৌরবময় ক্লাবের জার্সি। তাই তিনিও বেশ আনন্দিত। তিনি বলেছেন, “ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান সর্বজনবিদিত। আমি নিজেকে গর্বিত মনে করছি এই ক্লাবের অংশ হতে পেরে। নতুন সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে রয়েছি।”

About Post Author