Home » মালদা : আরও এক বিজেপি নেতা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

মালদা : আরও এক বিজেপি নেতা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

তনুজ জৈন, সময় কলকাতা, ২৯ জুন : কয়েকমাস আগে আসানসোলের আরএসএস নেতা   সৌমিত্র তিওয়ারি বা সাম্প্রতিক সময়কালে  হুগলির বিজেপি নেতা স্বরাজ ঘোষ  ধরা পড়েছিলেন  আগ্নেয়াস্ত্র সমেত। ভোটের সময় বা ভোটের আগেও একাধিক রাজনৈতিক নেতা আগ্নেয়াস্ত্র  সহ ধরা পড়েছেন বঙ্গে। এঁদের মধ্যে রয়েছেন আরএসএস ও বিজেপির একাধিক নেতা। সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল মালদায়। আগ্নেয়াস্ত্র সহ  গ্রেফতার বিজেপি নেতা মালদার নাজিরপুরে বিজেপি নেতা দেবাশীষ মন্ডল কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল। তার বিরুদ্ধে অভিযোগ মারাত্মক।

আরও পড়ুন গৃহবধূকে শাশুড়ি এবং স্বামীর বন্ধুদের সঙ্গে যৌনতায় বাধ্য করার অভিযোগ

সূত্রের খবর, মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশীষ মন্ডল সহ ছয় জনকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আম বাগান থেকে বিজেপি প্রধানসহ এই ছয় জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, আট রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশীষ মন্ডল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে  । আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছয় জন আমবাগানে জমায়েত হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন Optical Illusion:  ৩৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে হবে, ৪ শতাংশ পাঠক পেরেছেন এই ধাঁধার সমাধান করতে, আপনি তাদের একজন?

About Post Author