Home » রথযাত্রার উৎসবের রেশ শুরু, মেতে উঠেছে খুদেরা, আশায় কারিগররা

রথযাত্রার উৎসবের রেশ শুরু, মেতে উঠেছে খুদেরা, আশায় কারিগররা

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা, ২৯ জুন :  “রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম,” – আবার ভক্তি,লোকারণ্য, ধুমধামের সময় সমাগত। ২২ আষাঢ় রথযাত্রা ( ইংরেজি ক্যালেন্ডারের ৭ জুলাই ) আর উৎসব উপলক্ষে সেজে উঠছে নগর প্রান্তর। রথযাত্রা উপলক্ষ্যে মেলা প্রায় সর্বত্র উৎসবের  অবিচ্ছিন্ন অঙ্গ। বিকিকিনি হয় দেদার। পাঁপড়, জিলিপি থেকে শুরু করে ফুলও ফল গাছ বা কাঠের আসবাবপত্রের দোকানের বিপুল সমারোহ থাকে মেলায়। কাটোয়ার রথযাত্রা  এবং রথের মেলার ঐতিহ্য দীর্ঘদিনের। খুদে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ কেনাকাটা করার মনস্থ করেন উৎসব উপলক্ষ্যে। ব্যবসায়ীরা পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে  এই সময়ের দিকে তাকিয়ে থাকেন। কাঠের ব্যবসায় শিল্পীদের কাছে এসময় খুব গুরুত্বপূর্ণ। কাটোয়া শহরের মাধবী তলা রোডে সারি সারি কাঠের ফার্নিচারের দোকানগুলিতে কাঠের মিস্ত্রীরা এখন ব্যস্ত।

রথযাত্রার সময় মেলা গুলির সৌজন্যে বরাবরই কাঠের শিল্পীদের  লাভের মরশুম। দু পয়সা হাতে আসে তাঁদের।  উৎসবে মেতে ওঠার আবহ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রথযাত্রা ও মেলা ঘিরে  প্রতিক্রিয়া মিলতে শুরু করেছে সর্বস্তর থেকেই। ছোট বড় রথ তৈরির কাজে মগ্ন ব্যবসায়ী শ্যামল দাস বলেন, দোকানের কারিগররা এখন রথ তৈরির কাজে ব্যস্ত আমি নিজেও হাত লাগিয়েছি কারণ হাতে সময় অল্প ইতিমধ্যেই অনেকগুলি রথ বিক্রি হয়ে গিয়েছে। খুদে পড়ুয়া থেকে শুরু করে বাড়ির অভিবাবকরা  কাঠের রথ কিনতে শুরু করেছেন । কাটোয়া শহরের গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা,খুদে পড়ুয়া রাজু চৌধুরী বা কাটোয়া মাধবী তলা রোডের বাসিন্দা জীবন চৌধুরী রথ নিয়ে রথযাত্রার উৎসবে সামিল হতে এখন থেকে পরিকল্পনা করতে শুরু করছে । তাদের কাছে এ এক অপার আনন্দ। কাটোয়ার কেতুগ্রাম থানার কাঁকুড়গাছি গ্রামের বাসিন্দা তপন ঘোষ বলেন বাড়ির ছোট ছোট ছেলেরা আবদার রাখতেই হবে। সবমিলিয়ে মহা ধুমধামের সূচনা যেন হয়েই গিয়েছে।

আরও পড়ুন অভিশপ্ত ভানগড় দুর্গের ইতিহাস ও অলৌকিক কাহিনী

আরও পড়ুন গৃহবধূকে শাশুড়ি এবং স্বামীর বন্ধুদের সঙ্গে যৌনতায় বাধ্য করার অভিযোগ

About Post Author