সানী রায়,সময় কলকাতা, ২৯ জুন : জল ঢুকছে এলাকায়। একদিকে বিপদ বাড়ছে তিস্তাপারের বাসিন্দাদের, অন্যদিকে জাতীয় সড়ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন।ধসে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তার জল ঢুকছে লালটংবস্তিতে।

বৃষ্টি এবং ধসে ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক । শুক্রবার গভীর রাতে লিকুভিরে ধস নামে। মাটি-পাথর গড়িয়ে পড়ে রাস্তায়। ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। যান চলাচল ব্যাহত হয়। এই সড়ক সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রচুর মানুষ। তবে মাটি সরানোর কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, নতুন করে তিস্তার জল ঢুকছে লালটংবস্তিতে । ফলে শনিবার সকালে এলাকায় জল বেড়ে যায় অনেকটা। জলবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা। বেশ কয়েকটি গবাদি পশু জলে ভেসে গিয়েছে বলে জানান তাঁরা। যদিও তাঁদের পাশে দাঁড়িয়েছে একটি সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের তরফে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টি আরও কয়েকদিন চলবে। অর্থাৎ পাহাড় এবং তিস্তাপাড়ের বাসিন্দাদের দুর্ভোগ এখনই দূর হচ্ছে না। বরং দুর্গতি বেড়েই চলেছে।
আরও পড়ুন অকালে অতিবর্ষণ : শস্যভাণ্ডারে বিপর্যয়, ধুঁকছে পূর্ব বর্ধমানের আলুচাষিরা


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী