সময় কলকাতা ডেস্ক, ২৯ জুন : একবার, দুবার নয় বারবার তাঁর উপরে যৌন নির্যাতন করার অভিযোগ আনলেন গৃহবধূ। অভিযোগ মূলত শাশুড়ির বিরুদ্ধে।অভিযোগ,শাশুড়ি পুত্রবধূর প্রেমে পড়ে যায় এবং তাকে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে। গৃহবধূ বাধা দেওয়ায় তার হাত ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। উত্তর প্রদেশের আগ্রার এক গৃহবধূ থানায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, তাঁর অভিযোগ আগেও তাঁকে তাঁর স্বামীর বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন স্বামী।
পুলিশ স্বামী, শাশুড়ি, শ্যালিকা সহ আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করে তদন্তে নেমেছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতন, বিশ্বাসভঙ্গ, এবং পণের অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গৃহবধূ গীতাঞ্জলি (নাম পরিবর্তিত ) চতুর্বেদি ২০২২ সালে বিয়ের পরে গাজীপুরে যান যেখানে একটানা অত্যাচার চলে বলে অভিযোগ। পণ মেটানো হয় নি এই অছিলা দেখিয়ে তাঁর স্বামীর বন্ধুদের সঙ্গে তাকে যৌনতায় বাধ্য করা হয় এবং ২০২৩ সালে তিনি গর্ভবতী হলে তাঁর স্বামী সন্তানের পিতৃত্ব স্বীকার করতেও অস্বীকার করে। অতঃপর শাশুড়ি তার সঙ্গে বলপূর্বক যৌনতার চেষ্টা করেছে বলেও অভিযোগ। গৃহবধুর অভিযোগ, স্বামীকে বা পরিবারের অন্য সদস্যদের বলেও কোনও লাভ হয় নি।।
আরও পড়ুন অভিশপ্ত ভানগড় দুর্গের ইতিহাস ও অলৌকিক কাহিনী


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!