সানী রায়,সময় কলকাতা, ২৯ জুন : পুলিশ এবার উত্তেজিত জনতাকে সমস্যার সমাধান করতে সরাসরি বিডিও অফিস ঘেরাও করার পরামর্শ দিল। ভাইরাল ভিডিও।
পুলিশ প্রশাসনের নিজেদের মধ্যে মেলবন্ধন নেই এরকম অভিযোগ দীর্ঘদিনের । আর এই অভিযোগে সিলমোহর দিল এক ভাইরাল ভিডিও। রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে চামুর্চি থানার বড়বাবু আদিল লিম্বুর প্রশাসনিক দফতরের বিরুদ্ধে জনতাকে প্ররোচনা দেওয়ার বক্তব্যে। ভাইরাল হওয়া ভিডিওতে বিডিও অফিস ঘেরাও করার ও ধর্ণায় বসার উস্কানি দিতে দেখা গিয়েছে থানার অফিসার ইনচার্জকে। ওসির বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার।
বিডিও অফিস ঘেরাও করে ধর্ণায় বসার জন্য সরাসরি উস্কানি দিতে দেখা গেছে পুলিশ ওসিকে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।
ঘটনা ও প্রেক্ষাপট :
বকেয়া মজুরির দাবিতে ইন্দ ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকরা ।আর সেই আন্দোলনকারীদের অবরোধ ওঠাতে গিয়ে বিডিও অফিস ঘেরাওয়ের জন্য উস্কানি দেওয়ার অভিযোগ চামূর্ছি ফাঁড়ির ওসি এর বিরুদ্ধে। শনিবার সকাল থেকে নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা বকেয়া মজুরের দাবিতে ইন্দ ভুটান সড়ক অবরোধে সামিল হন। সেই আন্দোলন কারীদের বিডিও অফিস ঘেরাও এর জন্য উসকাতে দেখা গেল পুলিশ আধিকারিক কে ভাইরাল এক ভিডিওতে আর যাকে নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। চামুর্চি ফারির ও সি আদিল লিম্বু কে সেই ভিডিওতে দেখা যায় । আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল।
বেতনের দাবিতে ভারত- ভুটান জাতীয় সড়ক অবরোধ করলো নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকেরা।
প্রসঙ্গত, গত শুক্রবার ফ্যাক্টরী গেটে সামনে ধর্ণায় বসে শ্রমিকরা। তাঁদের বেতন মেটানোর কোনো আশ্বাস না মেলায় এদিন সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ বৃষ্টির মধ্যেই রাস্তা আটকে ধর্ণায় বসে। এখানে এসে পুলিশ আধিকারিক কার্যত প্রশাসনিক ভবনে বিক্ষোভের ইন্ধন দেন বলে অভিযোগ। বিজেপি থেকে ওসির বক্তব্য নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করে বলা হয়েছে, এরকম প্ররোচনায় পা দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে শ্রমিকদের।

এদিকে, শ্রমিকরা তাঁদের বকেয়া প্রাপ্য মজুরি কবে মিলবে ওপর মহল থেকে আশ্বাস না মেলা অবধি অবরোধ চালিয়ে যাবেন বলে জানান।
শ্রমিকরা জানায় প্রায় ২ মাস ধরে বাগানে স্টাফ ও সাবস্টাফরা বেতন পায়নি । ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের ২ মাস ধরে বেতন বন্ধ। বেতন না মেলায় সমস্যায় পড়েই পথ অবরোধ করেছে বলে জানান তারা।
অন্যদিকে,এই বিষয়ে বানারহাট বিডিও নিরঞ্জন বর্মন ফোনে জানান, এটা একদম কাম্য নয়। ওরা এটা যে পথ অবরোধ করছে আমি সকালে জানতে পেরেছি পুলিশের মাধ্যমে । ওসির এই ধরনের মন্তব্য করাটা ঠিক হয়নি, আমি বানারহাট থানার আই সি এর সঙ্গে এনিয়ে কথা বলবেন বলেও জানান ব্লক ডেভেলপমেন্ট অফিসার।।


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫