Home » মোচার চপ তো অনেক হল, এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মোচার পাতুরি

মোচার চপ তো অনেক হল, এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মোচার পাতুরি

সময় কলকাতা ডেস্ক, ১২ জুলাই : মোচা খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। গরম ভাতের সঙ্গে মোচার যে কোনো আইটেম একেবারে জমে যায়। পাতুরি মানেই কি ইলিশ? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক মোচার পাতুরি। মোচার স্বাদ একটু অন্যরকম ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কলা পাতায় মোচার পাতুরি। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এই মোচার পাতুরি। মোচার পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন বিবাহ বিচ্ছেদের মামলার টানাপড়েনের মাঝেই হাড়োয়ায় গুলিবিদ্ধ গৃহবধূ, ঘটনাস্থলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলির খোল

উপকরণ
মোচা সেদ্ধ: ১০০ গ্রাম
পোস্ত-সর্ষে বাটা: ২ চামচ
নারকেল কোরা: ২ চামচ
সর্ষের তেল
কাঁচা লঙ্কা বাটা
নুন, চিনি: স্বাদ মতো
কলাপাতা

আরও পড়ুন  সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে এই ঝড়-বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

রন্ধন পদ্ধতি
প্রথমেই কলাপাতা ৩০ সেকেন্ড গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা মিক্সিতে বেটে নিন। মোচা বাটার সঙ্গে নুন-চিনি, সর্ষে-পোস্ত বাটা ও নারকেল কোরা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। মোচা বাটার মাখা ভাপানোর আগে লঙ্কা বাটা ও সর্ষের তেল মাখিয়ে নিন। কলাপাতার মধ্যে ২ চামচ মোচা বাটা নিয়ে পাতুরির মতো মুড়ে ফেলে টুথপিক গেঁথে নিন। তাওয়ায় তেল লাগিয়ে কলাপাতা মোড়া মোচা বাটা এপিঠ ওপিঠ করে সেঁকে নিন ভাল করে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মোচার পাতুরি।

আরও পড়ুন  ‘নিট পরীক্ষায় বড় মাপের দুর্নীতি হয়নি’, NEET UG- এর প্রশ্নফাঁস মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ সিবিআইয়ের

#মোচারপাতুরি
#mochapaturi

About Post Author