সময় কলকাতা ডেস্ক, ১৫জুলাই : কার্লোস আলকারাজ আবার পুরুষ বিভাগে উইম্বলডন খেতাব বিজয়ী হলেন।তিনি ফাইনালে হারিয়ে দেন নোভাক জকোভিচকে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুজনেই বিরাট অঙ্কের পুরস্কার অর্থ পেয়েছেন। গ্রেট ব্রিটেন পাউন্ডে যে টাকা তাদের দেওয়া হয়েছে তা চমকে ওঠার মত। গতবারের চেয়ে পুরস্কার অর্থ বেড়েছে দুজনেরই। উইম্বলডান চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য বেড়েছে প্রায় ১৫ শতাংশ। আলকারাজ ফাইনাল জিতে ভারতীয় মুদ্রায় পেয়েছেন প্রায় ৩০ কোটি (২৯. ২৫ কোটি )টাকা। আর জকোভিচ পেয়েছেন ভারতীয় মুদ্রা ১৭ কোটির চেয়ে বেশি টাকা। স্পেন – আর্জেন্টিনাও একইদিনে দুটি বড় প্রতিযোগিতা জিতেছে। তবে টেনিসে উইম্বলডন টুর্নামেন্টে কার্লোস আলকারাজ যে পরিমানে টাকা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন তার ধারেকাছে থাকবেন না আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি বা স্পেনের বিস্ময় বালক ইয়ামাল।

কেন কার্লোস আলকারাজ আয়ের দিক থেকে হারিয়ে দিয়েছেন মার্টিনেজ – নিকো উইলিয়ামসকে? উল্লেখ করা প্রয়োজন, নিকো উইলিয়ামস – মার্টিনেজ গোল করে একই দিনে যথাক্রমে স্পেন ও আর্জেন্টিনাকে ইউরো ও কোপা এনে দিয়েছেন। ইউরো চ্যাম্পিয়ন হয়ে স্পেন পেয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৭ কোটি টাকা। অন্যদিকে বিশ্বের অপর প্রান্তে,কোপা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে ভারতীয় মুদ্রায় দেড়শো কোটি টাকার বেশি (১৫১কোটি )। তবে ইউরো চ্যাম্পিয়ন বা কোপা চ্যাম্পিয়নদের দলে একাধিক সদস্য রয়েছেন, কোচিং স্টাফ রয়েছেন। টাকাটা তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। ফলে ব্যক্তিগত অর্থ প্রাপ্তির নিরিখে একই দিনে বিশ্বের তিন প্রান্তে তিনটি প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতায় কার্লোস আলকারাজ সবাইকে ছাপিয়ে গিয়েছেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার