সময় কলকাতা ডেস্ক, ২০ জুলাইঃ চিংড়ি মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম চিংড়ি কালিয়া বা চিংড়ি মাছের মালাইকারি কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। বাঙালির পাতে মাছের তেল-ঝাল নতুন কিছু নয়। তেল ঝাল মানেই কি শুধু ইলিশ বা কৈ মাছ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক চিংড়ির তেল ঝাল। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিংড়ির তেল ঝাল। ভাতের সঙ্গে একবার এই চিংড়ির তেল ঝাল খেলে আর ভুলতে পারবেন না। চিংড়ির তেল ঝাল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন East Bengal : সমর্থকদের সামনে প্রকাশ্যে আনা হল জিকসনকে, পুলিশকে ছয় গোলের মালা পরাল ইস্টবেঙ্গল
উপকরণ
চিংড়ি মাছ- ৩৫০
কাঁচা লঙ্কা- ২ থেকে ৩টে
ধনেপাতা কুচি- আধ কাপ
হলুদ ও নুন- পরিমাণ মত
কাশ্মীরী লঙ্কা গুঁড়ো- ২ চামচ
টমেটো পিউরি- ৩ চামচ
সরষের তেল-৪ টেবিল চামচ
রসুন- ৬ কোয়া

রন্ধন পদ্ধতি
প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ, সামান্য সরষের তেল মাখিয়ে ভেজে নিন। এবার কড়াইয়ে ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ হলুদ, তিন চামচ টমেটো পিউরি, রসুনের পেস্ট ১ চামচ আর ২ চামচ সরষের তেল দিন। এর মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প আঁচে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে চিংড়ি মাছগুলি ছাড়ুন তেল ঝোলের মধ্যে। এবার মাছে সামান্য ধনেপাতা কুচি, সামান্য গরম জল আর ২ টো কাঁচালঙ্কা চিরে ফেলে দিন। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ব্যস, তৈরি চিংড়ির এই রেসিপি। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন লোভনীয় চিংড়ির তেল ঝাল।
# চিংড়িরতেলঝাল
#Latestbengalinews
#Bengalirecipe


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি