Home » Bhaichung Bhutia : মার্কুয়েজকে কোচ বাছতেই অসন্তোষ, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং

Bhaichung Bhutia : মার্কুয়েজকে কোচ বাছতেই অসন্তোষ, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ জুলাইঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে বিদ্রোহ চরমে। ভারতীয় ফুটবল দলের কোচ বাছাইয়ের দিন টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের অভিযোগ কমিটির সঙ্গে পরামর্শ না করেই নতুন কোচ নিয়োগ করা হয়েছে। পাশাপাশি এআইএফএফের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজের ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি।

ভারতীয় ফুটবল দলের কোচ বাছাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা থাকে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির। সেই কমিটিতে ভাইচুং ছাড়াও রয়েছেন আইএম বিজয়ন, সাব্বির আলি, ক্লাইম্যাক্স লরেন্সের-মত প্রাক্তন ফুটবলারেরা। কিন্তু শনিবার ইগর স্টিমাচের উত্তরসূরী হিসেবে মানোলো মার্কুয়েজকে নির্বাচিত করতেই ক্ষুব্ধ হন ভাইচুং। তিনি দাবি করেছেন, “কোচ বাছাইয়ের আগে টেকনিক্যাল কমিটির সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি।” তিনি আরও জানিয়েছেন, “২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি এআইএফএফের টেকনিক্যাল কমিটির দায়িত্ব সামলিয়েছি। স্টিফেন কনস্ট্যানটাইন কোচ হওয়ার মত বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তখন। আবেদনকারীদের মধ্যে কারা কোচ হওয়ার যোগ্য সেই তালিকা স্থির করা টেকনিক্যাল কমিটির কাজ। কিন্তু এবার মার্কুয়েজের নাম ঘোষণার আগে একটা সভা পর্যন্ত ডাকা হয়নি।”  

আরও পড়ুনঃ Optical Illusion: ব্যোমকেশ বা ফেলুদার মত পর্যবেক্ষণ শক্তি আপনারও, তা হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

আরও পড়ুনঃ Indian Football : লড়াইয়ে ছিলেন দেশী-বিদেশী কোচেরা, শেষ পর্যন্ত কে বসলেন ভারতীয় ফুটবল দলের হটসিটে?

আরও পড়ুনঃ East Bengal : সমর্থকদের সামনে প্রকাশ্যে আনা হল জিকসনকে, পুলিশকে ছয় গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

তিনি আরও বলেন, “প্রধান কোচ নিয়োগে টেকনিক্যাল কমিটিকে যদি গুরুত্ব দেওয়া না হয়, তা হলে আমরা থেকে কী করব? তাই, আমি বলেছি আমি এই কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি।”যদিও ভাইচুংয়ের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন এআইএফের সাধারণ সম্পাদক এম সত্যনারায়ণ। তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত গ্রহণের আগে টেকনিক্যাল কমিটির সভাপতি চেয়ারম্যান আইএম বিজয়নের পরামর্শ নেওয়া হয়েছিল। তিনি বলেছেন, “এখানে কোনো বিতর্ক থাকা উচিত নয়। আমি মনে করি কমিটির চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করা হয়েছিল।”

About Post Author