Home » ৫০০ সংস্থায় ইন্টার্নশিপের বিশেষ সুযোগ ১ কোটি পড়ুয়ার, বাজেটে ঘোষণা নির্মলার

৫০০ সংস্থায় ইন্টার্নশিপের বিশেষ সুযোগ ১ কোটি পড়ুয়ার, বাজেটে ঘোষণা নির্মলার

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাইঃ সপ্তমবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড এবার ভাঙতে চলেছেন নির্মলা। নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মঙ্গলবার অর্থমন্ত্রীর ঝুলিতে কোন কোন চমক থাকছে, সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর ভারতবাসী। এদিন ১.৫২ লক্ষ কোটি টাকার কৃষি বাজেট পেশ করবেন তিনি। ১০৯ টা নতুন প্রজাতির ফসল, ১ কোটি প্রাকৃতিক চাষি সার্টিফিকেট দেওয়া হবে, বাজেটে ঘোষণা নির্মলার। তৈলবীজ, সূর্যমুখী, সোয়াবিন উৎপাদনে আত্মনির্ভরতা, ৬ কোটি কৃষকের তথ্য কৃষি রেজিস্টারে আনা হবে। সেই সঙ্গেই পাঁচ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে।

আরও পড়ুন  Jasmin Bhasin : লেন্স ব্যবহার করে বিপাকে, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী!

•অর্থমন্ত্রী জানান, ৫০০ সংস্থায় ইন্টার্নশিপের বিশেষ সুযোগ দেওয়া হবে ১ কোটি পড়ুয়াকে। আগামী ৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া। ১২ মাস হাতে-কলমে কাজ শিখতে পারবেন তাঁরা। প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে। সংস্থাগুলি যাতে সিএসআর ফান্ড থেকে ট্রেনিং-এর খরচ বহন করে, সে কথাই বলা হয়েছে বাজেটে।

• নির্মলা সীতারামন সৌরবিদ্যুৎ নিয়েও বিশেষ যোজনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহার করে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য পাওয়া যাবে। অন্তর্বর্তী বাজেটেই এ কথা ঘোষণা করা হয়েছিল। এই স্কিমে ১.২৮ কোটি রেজিস্ট্রেশন হয়েছে ও ১৪ লক্ষ আবেদন জমা পড়েছে।

• প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা করেছেন তিনি। বাজেটে বলেছেন, বাংলার জন্য আলাদা করে আবাস নিয়ে কোনও ঘোষণা নেই। তবে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র।

• নির্মাণের ক্ষেত্রে অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিপুল বিনিয়োগ করা হয়েছে, যা অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। আগামী ৫ বছরেও সেই ক্ষেত্রে জোর দেওয়া হবে। ১১১১১১১ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেনিচারে দেওয়া হয়েছে, যা জিডিপির ৩.৪ শতাংশ।
• এরই সঙ্গে এমএসএমই-র দিকে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে মোদি সরকার। মেশিন কেনার জন্য লোন নিতে আনা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম। এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীকে দেওয়া হবে গ্যারান্টি ১০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি ফি।

•পর্যটন প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রী বলেন, বিষ্ণুপাদ ও মহাবোধি মন্দির করিডরের জন্য বিশেষ সাহায্য করবে কেন্দ্র। কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো করিডর তৈরি করা হবে। এর পাশাপাশি রাজগীর, নালন্দা বিশ্ববিদ্যালয়, ওড়িশার উন্নয়নের কথাও বলেছেন অর্থমন্ত্রী। সেখানে পর্যটনের উন্নতির জন্য আর্থিক সাহায্য করবে মোদি সরকার।

• এছাড়া অন্ধ্রপ্রদেশের জল, বিদ্যুৎ, রাস্তা ও রেলের উন্নতির জন্য ১৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যে করা হবে বলেই জানিয়েছেন তিনি।

#Latestbengalinews

#BudgetSession2024Parliament

#NirmalaSitharaman

#UnionBudget2024-25Session

About Post Author