Home » তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, শুরুতেই বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, শুরুতেই বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাইঃ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! তারপরই সপ্তমবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার সকাল ৯ টার পর রাষ্ট্রপতি ভবনে যান নির্মলা সীতারমন। বাজেট পেশের আগে প্রথা মাফিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ও অনুমোদন নেন। এরপর সংসদে যান তিনি। নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড এবার ভাঙতে চলেছেন নির্মলা।

আরও পড়ুন   Jamie McLaren joins Mohun Bagan : মেসির বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছেন, চার বারের সোনার বুটজয়ী এবার মোহনবাগানে

মঙ্গলবার অর্থমন্ত্রীর ঝুলিতে কোন কোন চমক থাকছে, সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর ভারতবাসী। প্রথামাফিক ক্যাবিনেট অনুমোদন দেওয়ার পরই পেশ হবে বাজেট। শুরুতেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন নির্মলা সীতারামন। এরপরই তিনি বলেন, ভারতের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী বাজেটে গরিব, মহিলা, যুব ও অন্নদাতাদের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। আর এবার নজর দেওয়া হয়েছে কর্মসংস্থান, এমএসএমই ও মধ্যবিত্তদের দিকে নজর দেওয়া হয়েছে। এদিন সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু হয়।

আরও পড়ুন  ‘আগামী পাঁচ বছরের জন্য দেশের উন্নতির স্বার্থে লড়াই করুন, দলের জন্য নয়,’ বাদল অধিবেশনের শুরুতে বিরোধীদের বার্তা মোদির

চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) বাড়ানোর জন্য পদক্ষেপ করা হবে। প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স, এবং বৈদ্যুতিক যানবাহন (EV) উৎপাদনে এমএসএমইর সুযোগ রয়েছে।

আরও পড়ুন  International Tennis Hall Of Fame : প্রথম এশীয় হিসেবে বিশ্ব টেনিসের ‘হল অফ ফেমে’ ভারতের লিয়েন্ডার ও বিজয়

##BudgetSessionofParliament

#latestbengalinews

#কেন্দ্রীয়অর্থমন্ত্রীনির্মলাসীতারামন

#UnionFinanceMinisterNirmalaSitharaman

About Post Author