Home » মঙ্গল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হাওয়া বদল কবে?

মঙ্গল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হাওয়া বদল কবে?

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাইঃ মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। গত কয়েকদিন ধরেই গরমে রীতিমতো হাফিয়ে উঠছে সাধারণ মানুষ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। বৃষ্টি হওয়ায় গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেল বঙ্গবাসী। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। 

আরও পড়ুন   ৫০০ সংস্থায় ইন্টার্নশিপের বিশেষ সুযোগ ১ কোটি পড়ুয়ার, বাজেটে ঘোষণা নির্মলার

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৩ থেকে ৮৯ শতাংশ।


পূর্বাভাস বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে।
#weatherreport
#latestbengalinews

About Post Author