Home » বৃষ্টিভেজা সন্ধ্যায় পেটপুজো করতে বাড়িতেই বানিয়ে ফেলুন হানি গার্লিক চিকেন, রইল রেসিপি

বৃষ্টিভেজা সন্ধ্যায় পেটপুজো করতে বাড়িতেই বানিয়ে ফেলুন হানি গার্লিক চিকেন, রইল রেসিপি

সময় কলকাতা ডেস্ক, ২২ জুলাইঃ সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের সন্ধ্যার জলখাবারে চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন হানি গার্লিক চিকেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন হানি গার্লিক চিকেন। বিশেষ করে সন্ধ্যার আড্ডায় একবার এই হানি গার্লিক চিকেন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। হানি গার্লিক চিকেন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। হানি গার্লিক চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন      নিট ইস্যুতে বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

উপকরণ

চিকেনের লেগ পিস- ৬টি

নুন-গোলমরিচ

রসুন পেস্ট- ১ চা চামচ
রসুন কোয়া কুচি-৫টা
মধু- হাফ কাপ

সাদা ভিনিগার- ১ টেবিল চামচ

সয়া সস- এক টেবিল চামচ

রন্ধন প্রণালী

প্রথমে চিকেনগুলিকে নুন, গোলমরিচ ও রসুন বাটা মাখিয়ে রেখে দিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে ভাল ভাবে চিকেনগুলিকে ভেজে নিতে হবে। ৫ মিনিট অন্তর উল্টে দিতে হবে চিকেনের টুকরোগুলিকে। এরপর পাত্র থেকে খানিকটা তেল কমিয়ে নিয়ে তাতে রসুনগুলি দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর এতে হাফ কাপ জল, ভিনিগার, সয়া সস এবং মধু দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে গ্রেভিটা। চিকেন সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা তুলে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো এবং ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। চিকেন সেদ্ধ হলে এবং গ্রেভিটা ঘন হয়ে এলেই আঁচ বন্ধ করে দিতে হবে। ফ্রাইড রাইস, রুটির কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন হানি গার্লিক চিকেন।

#Honeygarlicchicken

#Latestbengalinews

About Post Author