Home » Janhvi Kapoor : আবারও প্লাস্টিক সার্জারি করালেন জাহ্নবী কাপুর, চিকিৎসকের প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় নেটদুনিয়া

Janhvi Kapoor : আবারও প্লাস্টিক সার্জারি করালেন জাহ্নবী কাপুর, চিকিৎসকের প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় নেটদুনিয়া

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৪ জুনঃ কৃত্রিম প্রক্রিয়ায় নিজেদের সৌন্দর্য্যবৃদ্ধি করে সংবাদ শিরোনামে এসেছেন অনেক তারকা। কখনও নাকের টিকালো নাক পেতে আবার কখনও পুরু ঠোঁট পেতে আবার কখনও নিজের সহজাত গায়ের রঙ পরিবর্তন করতে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন তাঁরা। সেই তালিকায় বিদেশের তারকাদের টেক্কা দিতে পারেন দেশী তারকারাও। যদিও রূপের সঙ্গে কাঁটাছেড়ার কথা স্বীকার করেননি অনেকেই। আবার কেউ কেউ খোলা মনে তা স্বীকারও করে নিয়েছেন। নিজের প্রিয় তারকার শরীরে এই পরিবর্তন চোখ এড়ায়নি নেটনাগরিকদের। তার জন্য প্রায়শই কটাক্ষেরও শিকার হতে হয়েছে অভিনেতা-অভিনেত্রীদের। এবার গুঞ্জন উঠল জাহ্নবী কাপুরকে নিয়ে। কৃত্রিম পদ্ধতিতে নিজের কোন অঙ্গকে বদলে ফেললেন শ্রীদেবী-বনি কাপুরের কন্যা?

ইতিপূর্বেও শোনা গিয়েছিল কৃত্রিম উপায়ে সৌন্দর্য্য বাড়িয়েছেন জাহ্নবী কাপুর। এই নিয়ে যদিও কোনওদিন প্রতিক্রিয়া দেননি তিনি। তবে অভিনয় জগতে পা রাখার সময়কার ছবির সঙ্গে বর্তমান সময়ের ছবির ফারাক চোখ এড়ায়নি দর্শকের। যা থেকে একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছেন নেটনাগরিকরা যে জাহ্নবী চাহিদা অনুযায়ী নিজের রূপে পরিবর্তন এনেছেন। আবারও অভিনেত্রীকে নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে তিনি নাকি রাইনোপ্লাস্টি বা নাকের অস্ত্রপচার করেছেন। এই জল্পনায় ঘি ঢেলেছেন প্লাস্টিক সার্জেন ডাঃ রাজ কানোদিয়া। সম্প্রতি একটি সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয় যে নিজের নাকের অস্ত্রোপচার করেছেন জাহ্নবী। সেই পোস্টে লাইক দিয়েছেন ডা. কানোডিয়া। যিনি হলিউড তারকা ক্লোয়ি কার্দাশিয়ানেরও রাইনোপ্লাস্টি করেছিলেন। কিছুদিন আগে আম্বানিদের বিয়েতে ডাঃ রাজের সঙ্গে ভিন্ন ভিন্ন ছবিতে কিম ও ক্লোয়ি কার্দিশিয়ান এবং জাহ্নবী কাপুরকে একসঙ্গে ছবি তূলতে দেখা যায়।  ফলে তিনি যে তাঁদের ঘনিষ্ঠ এবিষয়ে কোনও সন্দেহ নেই। যদিও প্রশ্ন ওঠে জাহ্নবী যদি রাজের কাছে নিজের অস্ত্রোপচার করে থাকেন, তা হলে কীকরে নিজের রোগীর ব্যক্তিগত তথ্য সর্বসমক্ষে আনছেন। যা আবার HIPAA (হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি অ্যাক্ট)-কে লঙ্ঘন করে।

আরও পড়ুনঃ Ena Saha : সৈকতের রানী সেজে ‘নতুন জীবন’ উপভোগ করছেন এনা সাহা

নিজের অভিনয় প্রতিভার থেকেও ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন জাহ্নবী। কখনও অস্ত্রোপচার আবার কখনও নিজের চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁকে। সম্প্রতি বি টাউনের বাকি সেলিব্রিটিদের মত তাঁকেও দেখা গিয়েছিল অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের রাজকীয় অনুষ্ঠানে। এবার রাইনোপ্লাস্টি নিয়ে রাজের করা প্রতিক্রিয়ার জন্য সংবাদে এলেন ধড়কের নায়িকা।

About Post Author