Home » Ena Saha : সৈকতের রানী সেজে ‘নতুন জীবন’ উপভোগ করছেন এনা সাহা

Ena Saha : সৈকতের রানী সেজে ‘নতুন জীবন’ উপভোগ করছেন এনা সাহা

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৪ জুলাইঃ ইদানিং প্রতিনিয়ত অভিনত্রীরা নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন। বারবার কটাক্ষের সামনে পড়তে হচ্ছে তাঁদের। এমনকি তাঁদের চেহারা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করতে ছাড়েননা নেটনাগরিকদের একাংশ। এই বিদ্রূপ বা ট্রোল বিষয়টা এখনকার দিনে প্রায় গা সওয়া করে ফেলেছেন নামী অনামী অভিনেত্রীরা। নামজাদা সেলিব্রিটি থেকে শুরু করে সামাজিক মাধ্যমের খ্যাতনামা ইনফ্লুয়েন্সার কাউকেই রেয়াত দেননা নেটনাগরিকরা। এবার ফের ট্রোলের মুখে পড়তে হল বাঙালী অভিনেত্রী এনা সাহাকে (Ena Saha)। কী নিয়ে আবার ট্রোলড হলেন টলিপাড়ার আকর্ষণীয় অভিনেত্রী?

সামাজীক মাধ্যমে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়াতে দেখা যায় এনাকে। বিভিন্ন পোসে নিজের সাহসী ছবি পোস্ট করে ভক্তদের মনে ঝড় তোলেন এনা। মঙ্গলবার আবারও সেরকই একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন এনা। সেখানে তাঁকে সমুদ্রের ধারে বিকিনি পরে দেখা গেল। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুধু ছবি নয়, তার সঙ্গে  ক্যাপশনে এনা লেখেন জার্মান দার্শনিক আর্থার শোপেনহাউয়ের একটি বিখ্যাত প্রবাদ। “Each day is a little life: every waking and rising a little birth, every fresh morning a little youth, every going to rest and sleep a little death.” যার অর্থ, ‘প্রতিটি দিন একটি ছোট্ট জীবন। প্রতিটি জেগে ওঠায় ও বড় হয়ে ওঠায় একটি ছোট্ট জন্ম, প্রতিটি তাজা সকাল একটি ছোট্ট যৌবন, প্রতিটি বিশ্রাম এবং ঘুমাতে যাওয়া একটি ছোট্ট মৃত্যু।’

আরও পড়ুনঃ Priyanka Chopra : এক্বেবারে জলদস্যু, চেহারার একী হাল করেছেন প্রিয়াঙ্কা? দেখলে আঁতকে উঠবেন

আরও পড়ুনঃ International Tennis Hall Of Fame : প্রথম এশীয় হিসেবে বিশ্ব টেনিসের ‘হল অফ ফেমে’ ভারতের লিয়েন্ডার ও বিজয়

আরও পড়ুনঃ Subhashree Ganguly: মুম্বইয়ে পুরস্কৃত শুভশ্রী, কীসের জন্য টলি পাড়ার নাম উজ্জ্বল করলেন রাজ-ঘরণী

এনার এই ছবিতে বহু নেটিজেন নানান ধরনের কমেন্টও করেছেন। কেউ বলেন, “টলিউডের অন্যতম সেরা নায়িক এনা”, তো কেউ মন্তব্য করেন “সৈকতের রানী”। এরকম বিভিন্ন মন্তব্য এলেও, ঠোঁট নিয়ে বিদ্রূপ এনাকে পিছু ছাড়ছে না। অনেকেই তাঁকে বলেছেন যে, কী করে দিন দিন তাঁর ঠোঁট এত মোটা হচ্ছে? কী কারণ রয়েছে এর পিছনে? তিনি কি সার্জারি করিয়েছেন? অতঃপর ট্রোলই হোক বা নিজের ছবি পোস্টের মাধ্যমে, সমাজ মাধ্যমে আলোচনার তালিকায় রয়েছেন এই টলি অভিনেত্রী।

About Post Author