সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ বর্ষার মরশুমে চিংড়ি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে চিংড়ি মাছ। চিংড়ি মানেই কি ভাপা? অথবা ঝোল কিংবা মালাইকারি? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আনারস চিংড়ি। বর্ষার মরশুমে বাঙালির পাতে চিংড়ি থাকবে না , তা আবার হয় নাকি! চিংড়ির স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারস চিংড়ি। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে আনারস চিংড়ি। আনারস চিংড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি
উপকরণ
চিংড়ি মাছ- ৪০০ গ্রাম
পেঁয়াজকুচি- ২টি
কাঁচালঙ্কা কুচি ৭-৮টি
গ্রেট করা পাকা আনারস- হাফ কাপ
হলুদগুঁড়ো- ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো- হাফ চা চামচ
সর্ষেবাটা- ৩ চা চামচ
সর্ষের তেল- ৪ চা চমচ
নুন স্বাদমতো
রন্ধন পদ্ধতি
প্রথমেই মাছে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার প্যানে পরিমাণ মত তেল দিয়ে পেঁয়াজকুচি ভাজুন। পেঁয়াজ সোনালি রঙ হয়ে এলে লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষান। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে গ্রেট করা আনারস দিয়ে দিন। মিনিট পাঁচেক নেড়েচেড়ে এক কাপ জল দিন। এরপর একটু নেড়ে সর্ষেবাটা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছগুলো ওপর থেকে দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে এলে হালকা করে নেড়েচেড়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আনারস চিংড়ি।
#Latestbengalinews
#আনারসচিংড়ি
#Pineappleprawns


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি