সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাই: সাত সকালে মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। জানা গিয়েছে, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। তবে, কারোরই বিশেষ গুরুতর আঘাত লাগেনি। গাড়িতে থাকা দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন প্রাইভেট গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে সল্টলেকের দিকে আসছিল। মা ফ্লাইওভারে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই উল্টে যায় গাড়িটি। গাড়িতে চালক ছাড়াও এক যুবক ছিলেন। তারা কেউ-ই গুরুতর আহত হননি। এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি অন্যত্র সরানোর ব্যবস্থা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, রাত বাড়লেই বাইপাসে দ্রুতগতিতে গাড়ি-বাইক চলাচলের অভিযোগ দীর্ঘদিন ধরেই। এই দাপট রুখতে কলকাতা পুলিশের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। নাকা চেকিং থেকে শুরু করে রাস্তায় স্পিডোমিটার বসানো- যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। তারপরও দ্রুতগতিতে চলছে গারিগুলি। অন্যদিকে, মা ফ্লাইওভারে এহেন দুর্ঘটনা ঘটতেই রাতের শহরে গতির খেল ও নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !