Home » Kriti Sanon : নির্জন দ্বীপে সিগারেট হাতে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৃতি? ফাঁস হল ছবি

Kriti Sanon : নির্জন দ্বীপে সিগারেট হাতে কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন কৃতি? ফাঁস হল ছবি

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ৩০ জুলাইঃ বি-টাউনের জনপ্রিয় নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। একটা সময়ে তাঁর সঙ্গে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সম্পর্কের গুঞ্জন উঠেছিল। আবার আদিপুরুষ ছবির শ্যুটিংয়ের পর তিনি নাকি মন দিয়েছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রভাসকে। এবার নিশ্চয় বুঝতে পারছেন কার কথা হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছেন তিনি কৃতি শ্যানন। আবার সম্পর্কে জড়িয়েছেন বড় পর্দার মিমি। বিদেশে প্রেমিকের সঙ্গে তাঁর ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। 

সম্প্রতি কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজীক মাধ্যমে। যেখানে লাল রঙের কভার আপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। জল্পনা চলছে এই লাল কভার-আপ পরিহিত মহিলা আসলে কৃতি শ্যানন। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।  সম্প্রতি নিজের জন্মদিন পালন করতে গ্রিসে গিয়েছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন বোন নূপুর শ্যানন ও চর্চিত প্রেমিক কবির বাহিয়া। ভাইরাল হওয়া গ্রিসের ছবিতে কবীর বাহিয়ার সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে কৃতিকে। সেই ছবি কবীর বাহিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন। এই কবীর ব্রিটেনের একজন ব্যবসায়ী। সম্প্রতি বি-টাউনে গুঞ্জন তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

আরও পড়ুনঃ Janhvi Kapoor and Manushi Chillar : জাহ্নবীর প্রেমিকের ভাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মানুষী চিল্লার, ভাইরাল হওয়া ভিডিও নিয়ে জল্পনা

আরও পড়ুনঃ Aishwarya Rai Bachchan : সম্পত্তিতে দীপিকা, প্রিয়াঙ্কাকেও টেক্কা দিতে পারেন ঐশ্বর্য, আপনি জানেন রাই সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ কত?

যদিও ভিডিও-তে অভিনেত্রীর প্রেমের থেকেও বেশি কথা চলছে তাঁর ধূমপানের অভ্যাস নিয়েই। কারণ অতীতে অভিনেত্রীকে ধূমপান করতে কেউ দেখেননি। কৃতির ধূমপানের এই ভিডিও সামাজীক মাধ্যমে ছড়াতেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে। অভিনেত্রীর ধূমপান কতটা সঠিক সেই নিয়ে অনেকেই উপদেশ দিয়েছেন। আবার অনেকে লেখেন,  নিজের জীবনে তিনি কী করবেন সেটা অভিনেত্রীর একান্তই  ব্যক্তিগত ব্যাপার। আবার অনেকে লেখেন, ধূমপান তো বেআইনি কাজ নয়। আবার একজন লিখেছেন, “সম্মতি ছাড়া কোনও তারকার ব্যক্তিগত ছবি তোলার বিষয়টি দৃষ্টিকটূ। তাঁদের প্রাইভেসিকে সম্মান জানানো উচিৎ।” এসব মন্তব্যের মধ্যেই প্রকাশ্যে কৃতির একটি পুরনো ভিডিও অনেকে তুলে ধরেন। যেখানে তিনি নিজে মুখে বলেছেন তিনি ধূমপান করেন না।

About Post Author