সময় কলকাতা ডেস্ক, ৩ অগাস্ট : শুরুতেই ধাক্কা। গম্ভীর জমানার প্রথম একদিনের ম্যাচেই জোর ধাক্কা খেল ভারতীয় দল। একদিনের বিশ্বকাপ ফাইনালের যেন রিপ্লে হল শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে।ব্যাটিংয়ে ভালো শুরু করেও পরের দিকে ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কা ভারতকে কুপোকাত করল।
একদিনের বিশ্বকাপে ভারতের অশ্বমেধের ঘোড়া থামতে চাইছিল না। অবশেষে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে কাছে মুখ থুবড়ে পড়ে ভারত। ফাইনালে পরাজয়ের পরে আবার বিশ্বকাপের মত একই ব্যাটিং লাইন আপ নিয়ে ভারত শ্রীলঙ্কায় একদিনের ম্যাচে নেমেছিল, রোহিত-গিল – বিরাট -শ্রেয়স – রাহুল, তার সাথে যোগ হয়েছিল শিবম – অক্ষর -ওয়াশিংটন। সব মিলিয়ে “সমীহ করার মত” ব্যাটিং লাইনআপ। অথচ তবুও জয় এল না। শ্রীলংকার বিরুদ্ধে জয়ের মুখ দেখতে পেল না ভারতীয় দল। টাই হয়ে গেল শ্রীলঙ্কায় ভারত শ্রীলঙ্কায় একদিনের সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ টাই হলেও পরিস্থিতির বিচারে শ্রীলঙ্কার নৈতিক জয়।

ম্যাচ যে খুব উপভোগ্য হল তা নয়, তবুও আটকে গেল ভারত। জয়ের দোরগোড়া থেকে ফিরতে হল ভারতকে। শেষ ২ বলে পরপর শিবম দুবে এবং আর্শদীপ সিংকে ফিরিয়ে আশালঙ্কা শূন্য হাতে ফেরালেন টিম ইন্ডিয়াকে। ২৩১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত ব্যাট করতে শুরু করে দুর্দান্তভাবে। ওডিআই বিশ্বকাপ ফাইনালের মতই দারুণ শুরু করেন রোহিত – গিল জুটি। পাওয়ার প্লে তে ১০ ওভারে ৭১ রান। রোহিত ছাড়া বিরাট – রাহুল ব্যাটে খুব যে ব্যর্থ তাও নয়। রোহিত ৫৮ রান করে ফেরার পরে শুরু হয় ভাঙন, কে এল রাহুল ফেরার পরে অক্ষর – শিবম আশা জাগিয়েও শেষ হাসি হাসতে পারেন নি। ফিনিশিং টাচের আগে বাজিমাত আশালঙ্কার শ্রীলঙ্কার। জয়সূর্যর জয়ে গম্ভীরের মুখ গম্ভীর হতে সময় লাগল মাত্র দুটি বল। শেষ দুবলে দুটি লেগ বিফোর উইকেট ভারতের ব্যর্থতাকে সম্পূর্ণ করে। শুরুতেই ধাক্কা খাওয়া ভারতের পরবর্তী ম্যাচ রবিবার। প্রথম ম্যাচে টাই ভারত -শ্রীলঙ্কা একদিনের সিরিজের বাকি দুটি ম্যাচ কে উপভোগ্য করে তুলল।
আরও পড়ুন প্যারিস অলিম্পিক ২০২৪ প্রভাব ফেলেছে যৌনকর্মীদের জীবন – জীবিকায়


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার