সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : তীরে এসে তরী ডুবছে। প্যারিস অলিম্পিক ২০২৪ – এ অষ্টম দিনে চুলচেরা অঙ্কে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক হাত ছাড়া হয় মনু ভাকেরের। এবার অগ্নি পরীক্ষায় হার মানলেন নিশান্ত দেব। আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ছিল। ৭১ কেজি বিভাগে মার্কো অলন্সো ভারদে হারিয়ে দিলেন নিশান্ত দেবকে। কোয়ার্টার ফাইনালে নিশান্ত দেবের পরাজয়ে নিশ্চিত একটি পদক হাতছাড়া হল। স্বাভাবিকভাবেই,নিশান্ত দেব হেরে যাওয়ায় তিনটি ব্রোঞ্জ পেয়েই অষ্টম দিনের শেষে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।
বক্সার নিশান্ত দেব হেরে গেলেও নবম দিনে পদকের সম্ভাবনা নিয়েই রিংয়ে নামছেন আসামের অসামান্য প্রতিভা সম্পন্ন বক্সার লাভলীনা বরগোঁহাই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী তরুণী কি করেন সেদিকে অলিম্পিক গেমসের নবম দিনে নজর থাকবে।
শুধু লাভলীনা নয়, ভারতের এখনও বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে নবম দিনে ভারতের চোখ থাকবে ভারতীয় পুরুষ হকি দলের দিকে। গ্রেট ব্রিটেনকে হারাতে পারলে পৌঁছে যাবে সেমিফাইনালে।
অলিম্পিক গেমস ২০২৪-এর নবমদিনে আলাদা ভাবে নজর থাকবে ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের দিকে। লক্ষ্য সেন পদক জয় থেকে ঠিক একটি ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছেন। এদিন শাটলার লক্ষ্য সেন সেমিফাইনালে ভিক্টর আলকসেনকে হারাতে পারলেই একটি রৌপ্য পদক অন্তত বাঁধা। এদিনের ম্যাচে জিতলে ফাইনালে পৌঁছে গেলে ভারত ব্যাডমিন্টনে প্রথমবার সোনা জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে।
আরও পড়ুন Durand Cup: কাটল জট, আই লিগের পুরোনো দল ফিরছে ডুরান্ড কাপে


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে