সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : Paris Olympics 2024 : আবার অলিম্পিক হকিতে সাফল্যের দোরগোড়ায় ভারত। দশজনে খেলেও জয় এল হকির কোয়ার্টার ফাইনালে।আবার পুরুষ হকির সেমিফাইনালে ভারত। পেনাল্টি শুট আউট-এ গ্রেট ব্রিটেনকে ৪-২ গোলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল। নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল ১-১। টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দল রবিবার আগে গোল করে এগিয়ে যায়। গ্রেট ব্রিটেন খেলায় সমতা ফেরালেও শেষরক্ষা হয় নি তাদের। পেনাল্টি শুট আউট-এ ভারতীয় দল বাজিমাত করে। ভারতীয় গোলরক্ষক সৃজেশ তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। নিজের অভিজ্ঞতা দিয়ে সেমিফাইনালে ভারতকে তোলার অন্যতম প্রধান কারিগর তিনি। পাশাপাশি মাঠে থাকা বাকি নজন ও দুর্দান্ত লড়ে যান। হরমনপ্রীত ও তার ছেলেদের দশজনে লড়েও এদিনের জয় ছিল স্মরণীয়। অমিত রোহিদাস লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় শেষ ৪০ মিনিট ধরে ভারতকে দশজনে খেলতে হয়।

Paris Olympics 2024 এ ভারত গ্রূপে দ্বিতীয় হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। রবিবার তারা সাম্প্রতিক সময় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে খারাপ ফলের কথা ভুলেই মাথায় নেমে দাপট নিয়েই শুরু করে। ২২ মিনিটে গোল করে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রিত সিং। তবে এই অগ্রগমণ বেশিক্ষণ ধরে রাখতে পারিনি ভারত। ২৭ মিনিটে গ্রেট ব্রিটেনকে ক্ষমতায় ফেরান লি মর্টন। এদিনের জয়ের ফলে সেমিফাইনালে ওঠায় আগামী দুটি ম্যাচের মধ্যে একটিতে জিততে পারলেও পুরুষ হকিতে আরেকটি পদক অবধারিত।
আরও পড়ুন ছেলের হাতে বাবা খুন


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার